Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নেত্রকোনায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে অনীয় ঘোষ ঝলক (২ বছর ৪ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ঝলক ওই গ্রামের বিকাশ ঘোষের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটি সবার অলক্ষ্যে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

পুলিশকে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে বের করে আনা হয়েছে: তথ্য উপদেষ্টা

নেত্রকোনায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ১১:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬