Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজশাহীর কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

আলু সংরক্ষণের ভাড়া নিয়ে বিরোধের জেরে রাজশাহীর দৌলতপুরে রহমান সিডস স্টোরেজ প্রাইভেট লিমিটেডে হামলা, ভাঙচুর ও আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় স্টোরেজের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন এবং ভাঙচুরে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে রাজশাহী চেম্বার অব কমার্সের সভাকক্ষে স্থানীয় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু বাক্কার লিখিত বক্তব্যে বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কোল্ড স্টোরেজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তরের গত ৩১ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ছয় টাকা নির্ধারণ করা হয়েছে। ওই ভাড়াতেই রহমান সিডস স্টোরেজে আলু ডেলিভারি দেওয়া হচ্ছিল।

তবে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি স্টোরেজের অফিসে গিয়ে ম্যানেজার আব্দুল হালিম সরকারকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে ডেলিভারি অর্ডার কর্মকর্তা আজিজুর রহমানকে প্রতি কেজি ছয় টাকার পরিবর্তে পাঁচ টাকা দরে ডেলিভারি অর্ডার কাটার জন্য চাপ দেওয়া হয়। তিনি এতে রাজি না হলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এরপর ওই ব্যক্তিরা হিসাবরক্ষক রায়হান রানাকে মারধর করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্রমিক সালাউদ্দিনকেও মারধর করা হয়। সহকারী ম্যানেজার আজিজুর রহমানও হামলার শিকার হন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল, কম্পিউটার, ক্যাশ কাউন্টারের কাচ ও ম্যানেজারের টেবিল ভাঙচুর করে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর তারা স্টোরেজের ভেতরে ঢুকে আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা এগিয়ে এলে তারা স্টোরেজের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে দাবি করা হয়।

আবু বাক্কার বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর যে ছয় টাকা কেজি ভাড়া নির্ধারণ করেছে, আমরা তা মেনে নিয়েছি। অথচ একটি পক্ষ এর চেয়েও কম ভাড়া দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এর জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানির দাম এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি বেড়ে যাওয়ায় কোল্ড স্টোরেজ মালিকরা প্রতি কেজি আলুর ভাড়া সাত টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহীর কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ১০:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬