Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অপ্রতিম হত্যা: কুমিল্লায় এসপির পদত্যাগসহ চার দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

কুমিল্লায় ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসপির পদত্যাগসহ চার দফা দাবি নিয়ে তারা এই কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে অপ্রতিমের হত্যাকারীদের বিচার ও ফাঁসি নিশ্চিত করা; কুমিল্লার পুলিশ সুপার এবং কোতোয়ালি ও সদর দক্ষিণ থানার ওসিদের প্রত্যাহার করা; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।

মানববন্ধনে অংশ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা রায় বলেন, ‘পুলিশ সুপার শুক্রবার রাতে দায়িত্বশীলভাবে কাজ করলে আমার ভাই ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ দেখতে হতো না। আমরা অথর্ব পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের পদত্যাগ চাই।’

আরেক শিক্ষার্থী ফারহানা বলেন, ‘এই পুলিশ সুপার নাকি মেডেল পেয়েছেন, কীভাবে পেলেন তা বুঝতে পারছি না। আমরা তার পদত্যাগ চাই। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির নিশ্চিতের আশ্বাস চাই।’

এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ফাহাদ ঘটনার মাত্র ১০ দিন আগে অপ্রতিমের বাবার দোকানে বিনা বেতনে চাকরি নিয়েছিল বলে জানিয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা। একই সঙ্গে অপ্রতিমের মা নাহিদা বেগম সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করার তথ্যও জানিয়েছেন তিনি। বিষয়গুলোর সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন ড. নাহিদা বেগম।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে কুবির ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার তিনি নিখোঁজ হয়েছিলেন।

রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। একই দিন রাতে গ্রেপ্তারকৃতদের মধ্যে সিয়াম ছাড়া অপর তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অপ্রতিম হত্যা: কুমিল্লায় এসপির পদত্যাগসহ চার দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সর্বশেষ হালনাগাদ : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬