Dhaka ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

রাজধানীতে শুরু হওয়া বর্ণিল অর্নামেন্টাল ফিশ ফেয়ারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

স্বচ্ছ কাচের ছোট্ট জলজ পরিবেশে যেন রঙের এক অপূর্ব সমাহার! লাল, নীল, হলুদ, কমলা কিংবা হরেক রকমের বাহারি মাছগুলো আপনমনে সাঁতার কেটে বেড়াচ্ছে অ্যাকোয়ারিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পানির নিচে তাদের খুনসুটি, বৈচিত্র্যময় আকৃতি এবং চোখজুড়ানো সৌন্দর্য মুহূর্তেই কেড়ে নিচ্ছে আগত দর্শনার্থীদের মন। ব্যস্ত ও যান্ত্রিক নগরজীবনের ক্লান্তি দূর করতে এমন একটি ছোট্ট অ্যাকোয়ারিয়াম যেমন মনের প্রশান্তি এনে দিতে পারে, তেমনি প্রকৃতির সঙ্গে মানুষের এক নিবিড় সম্পর্কও গড়ে তোলে। রঙিন মাছের এই বর্ণিল ও মোহনীয় জগৎকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসতেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো, ২০২৬’। শৌখিন মাছ পালন, অ্যাকোয়ারিয়াম শিল্প এবং অ্যাকোয়াস্কেপিংকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই খাতের অপার সম্ভাবনা তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজাদ ফিশারিজের প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজিব। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন আয়োজক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিপুলসংখ্যক মাছপ্রেমী উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি দ্রুত বাড়তে থাকে। মেলার প্রথম দিনেই শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। এবারের মেলায় মোট ৬০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে দর্শনার্থীদের জন্য রয়েছে দেশি-বিদেশি নানা প্রজাতির শৌখিন মাছ, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত। মাছের পাশাপাশি মেলায় প্রদর্শন করা হচ্ছে আধুনিক সব অ্যাকোয়ারিয়াম, উন্নত মানের ফিল্ট্রেশন সিস্টেম, মাছের পুষ্টিকর খাদ্য, জলজ উদ্ভিদ, অ্যাকোয়াস্কেপিংয়ের প্রয়োজনীয় নানা উপকরণ এবং মেরিন অ্যাকোয়ারিয়ামের অত্যাধুনিক প্রযুক্তি। এছাড়া দর্শনার্থীদের আকর্ষণে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টল ভিন্ন ভিন্ন প্রজাতির মাছে সুসজ্জিত করা হয়েছে। কোথাও রয়েছে ছোট্ট ও চঞ্চল গাপ্পি, কোথাও নজরকাড়া গোল্ডফিশ, আবার কোথাও আকার ও গঠনের দিক থেকে ব্যতিক্রমী ফ্লাওয়ারহর্ন। মাছের এই নান্দনিক রূপ দেখতে স্টলগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে শিশু-কিশোরদের কাছে রঙিন মাছের এই প্রদর্শনীটি মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। অন্যদিকে, অ্যাকোয়াস্কেপিংয়ের মাধ্যমে পানির নিচে প্রাকৃতিক পরিবেশের অপূর্ব অনুকরণ তৈরি করে নান্দনিক জলজ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। পাথর, কাঠ, বালু ও জলজ উদ্ভিদের নিখুঁত সমন্বয়ে তৈরি এসব দৃশ্য যেন কাচের বাক্সে বন্দি একেকটি ক্ষুদ্র প্রকৃতির নিখুঁত প্রতিচ্ছবি। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই শিল্পকে আরও সমৃদ্ধ করে তুলেছেন।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

রাজধানীতে শুরু হওয়া বর্ণিল অর্নামেন্টাল ফিশ ফেয়ারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

সর্বশেষ হালনাগাদ : ১০:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬