Dhaka ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২,৩৩৩ আক্রান্ত, মৃত্যু ৩ জনের

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৩৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ১ হাজার ১২৪ জন, ময়মনসিংহে ৭০, চট্টগ্রামে ২৭২, খুলনায় ৩৩২, রাজশাহীতে ২১৩, রংপুরে ৭৫, বরিশাল বিভাগে ২৩২ এবং সিলেট বিভাগে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬১ জনে পৌঁছেছে। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই শুধু ১৪৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে গত দুই সপ্তাহে ৭০ জনের বেশি অনুপ্রবেশ প্রতিহত করেছেন বিজিবি

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২,৩৩৩ আক্রান্ত, মৃত্যু ৩ জনের

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬