Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রেমিট্যান্স প্রবাহে শ্লথগতি: টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের নিচে

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে এক ধরনের শ্লথগতি দেখা যাচ্ছে। টানা পাঁচ মাস ধরে এই রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন ডলারের নিচে অবস্থান করছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে দেশে মোট ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বা ২.৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যদিও এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২.১০ শতাংশ বেশি।

সর্বশেষ গত মে মাসে প্রবাসীরা তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এরপর থেকে টানা পাঁচ মাস ধরে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে থাকছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। পরের মাস আগস্টে তা কিছুটা বেড়ে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়ায়। তবে সেপ্টেম্বরে তা কমে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে এবং অক্টোবরে সামান্য বেড়ে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা মোট ১ হাজার ১৪৬ কোটি ডলার বা ১১.৪৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে আসা ১ হাজার ১৪ কোটি ডলার বা ১০.১৪ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রেমিট্যান্স প্রবাহে শ্লথগতি: টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের নিচে

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬