Dhaka ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

চলতি বছরের প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ইংরেজিতে ও আইসিটিতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে, যেখানে শুধু এই দুটি বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের মধ্যে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।

এবারের পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্নের রেকর্ড; এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। তবে বিপুলসংখ্যক শিক্ষার্থীর এই ফলাফলের বিপর্যয় কাটাতে এবং এক বছর যাতে নষ্ট না হয়, সে জন্য শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বিশেষ ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী এক থেকে দুই মাসের মধ্যেই তাদের ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী

সর্বশেষ হালনাগাদ : ০১:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬