Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, আন্তর্জাতিক নতুন বাজারের অনুসন্ধান এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে দেশীয় উৎপাদকদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে এই প্রদর্শনীতে দেশি-বিদেশি দুই শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, আনুষ্ঠানিকভাবে এ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন।

গত বছরের ধারাবাহিকতায় এবার প্রদর্শনীর পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে। আগে আটটি খাত থাকলেও এবার ১২টি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত ও হস্তশিল্প, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, আসবাব ও গৃহসজ্জা, ওষুধশিল্প, আইসিটি, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং, কাগজ ও প্যাকেজিং এবং সিরামিক পণ্য।

আন্তর্জাতিক ক্রেতাদের উপস্থিতি নিশ্চিত করতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর বাণিজ্যিক কর্মকর্তাদের সম্পৃক্ত করেছে ইপিবি। একই সঙ্গে অংশীদার চেম্বার ও বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে প্রয়োজনীয় মতবিনিময় সম্পন্ন হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬