Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় বসতবাড়ির সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী যুবক নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় বসতবাড়ির সীমানা সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় মো. আবিদ হক (২৪) নামের এক সৌদি আরব প্রবাসী যুবক নিহত হয়েছেন। একই হামলায় গুরুতর আহত হয়ে নিহতের বাবা এনামুল হক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবাসী আবিদ হক। বুধবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।

নিহত আবিদ হক কেন্দুয়া উপজেলার পুরানবাড়ী গ্রামের এনামুল হকের ছেলে। তিনি ছুটি কাটাতে সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরানবাড়ী গ্রামে বসতবাড়ির জায়গা ও সীমানা নিয়ে এনামুল হকের পরিবারের সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ ও বাকবিতণ্ডা চলছিল। এরই জের ধরে গত মঙ্গলবার দুপুরে বকুল মিয়া ও তাঁর সমর্থিত লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এনামুল হকের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে প্রসংগে প্রবাসী আবিদ হক ও তাঁর বাবা এনামুল হককে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু কোলে ঢলে পড়েন আবিদ।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

পুলিশকে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে বের করে আনা হয়েছে: তথ্য উপদেষ্টা

নেত্রকোণায় বসতবাড়ির সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী যুবক নিহত

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬