Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাবার প্রতি নিঃশর্ত ভালোবাসা: দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয়ে ফিরলো তুবা, পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

চুরির অভিযোগে বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হৃদয়স্পর্শী ভিডিওতে যে ছোট্ট মেয়েটি বাবাকে চা-রুটি খাইয়ে দিয়েছিল, সেই ৯ বছরের তুবা এবার ফিরেছে তার প্রিয় বিদ্যালয়ে। তার পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তুবাকে সঙ্গে নিয়ে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। দীর্ঘদিন পর বিদ্যালয়ে ফিরে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হয় তুবার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তুবাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে শিশুটির স্বাভাবিক জীবন ও শিক্ষাজীবনে ফেরার ক্ষেত্রে মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর ভোরে বামরাইল বাজারে চুরির অভিযোগে তুবার বাবা অনিক হাওলাদারকে স্থানীয় কয়েকজন আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন বলে জানা যায়। খবর পেয়ে সেখানে ছুটে আসে তুবা। বাবাকে মারধর না করার জন্য কান্নাকাটি করে অনুরোধ করার পাশাপাশি একপর্যায়ে চা ও রুটি এনে বাবাকে খাইয়ে দেয় সে।

বাবার শরীরের ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিয়ে তার খোঁজ নেওয়ার দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

ঘটনার পর ২৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা অনিকের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা দেন। পরে ২৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে অনিককে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়।

একই সঙ্গে তুবার ভবিষ্যৎ নিয়ে উপজেলা প্রশাসন কাজ করার আশ্বাস দেয়। সেই ধারাবাহিকতায় আজ তাকে তার প্রিয় বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়া হলো।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বলেন, তুবার স্বপ্ন অনেক বড়। তার স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসন পাশে থাকবে। তার পড়াশোনা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বাবার প্রতি ছোট্ট তুবার নিঃশর্ত ভালোবাসার দৃশ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেলেও ঘটনাটি একই সঙ্গে শিশুদের নিরাপত্তা, মানসিক সুস্থতা ও শিক্ষাজীবন নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।

জনপ্রিয়

পুলিশকে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে বের করে আনা হয়েছে: তথ্য উপদেষ্টা

বাবার প্রতি নিঃশর্ত ভালোবাসা: দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয়ে ফিরলো তুবা, পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

সর্বশেষ হালনাগাদ : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬