Dhaka ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঋণ জালিয়াতি ও অর্থ পাচার: সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ঋণ সুবিধার অপব্যবহার করে ভুয়া রপ্তানি বিল তৈরি এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলেসহ ৬৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তিন ঘটনায় মোট ১ হাজার ১২১ কোটি টাকারও বেশি আত্মসাৎ ও পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সোমবার দুদকের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

দুদক সূত্রে জানা গেছে, অনুমোদিত মামলাগুলোতে ভুয়া আমদানি-রপ্তানি লেনদেন দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ সুবিধা নেওয়া এবং সেই অর্থ বিদেশে পাচার করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আসামিদের তালিকায় বেক্সিমকো গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ঋণ সুবিধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে নিজেদের মধ্যে ভুয়া লেনদেন দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরি করা হয় এবং অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে অবৈধভাবে আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়।

জনপ্রিয়

পোশাক খাতের শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রমাণ মিলল

ঋণ জালিয়াতি ও অর্থ পাচার: সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬