Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র ডিবি হেফাজতে

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শাকিল ইসলামের মরদেহ ঢাকায় জানাজা শেষে নিজ এলাকায় দাফন করা হবে। গত ১৪ অক্টোবর চাঁচকৈড় বাজারপাড়ায় তাকে লক্ষ্য করে হামলা চালায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্রের আঘাতে তাকে মারাত্মক জখম করা হয়। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র ডিবি হেফাজতে

সর্বশেষ হালনাগাদ : ১১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬