Dhaka ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ১০দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ০১:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

রাঙামাটি সদর জোন সেনাবাহিনীর উদ্যোগে ১০দিন ব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে রবিবার সকাল ৯টায় সদর জোন মাঠের প্রশিক্ষণ শেডে অনুষ্ঠিত যানবাহন মেরামত প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি।

এ সময় সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি বলেন, সেনাবাহিনী পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পাহাড়ী এলাকায় যানবাহনের সুরক্ষায় দক্ষ প্রশিক্ষক গড়তে সেনাবাহিনীর উদ্যোগে আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা নিজেদের দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজেদের বেকার সমস্যা সমাধান করতে পারবেন।

১০দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণে জেলার প্রায় ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ১০দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু

সর্বশেষ হালনাগাদ : ০১:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬