Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ; নিয়ন্ত্রণে মাঠে বিএনপি এমপি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের ব্যাপক আন্দোলন ঠেকাতে মাঠে নেমেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এদিন সকালে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন।

দুপুরের দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। রাস্তায় নেমে তিনি পরিবেশ শান্ত রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এমপি মজিবুর রহমান শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘শ্রমিকদের দাবির প্রতি সরকার আন্তরিক। তাদের জন্য মজুরি কমিশন গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা শান্ত হয়ে মহাসড়ক থেকে চলে আসেন, কারখানা ভাঙচুর বন্ধ করেন।’

শ্রমিক, পুলিশ ও স্থানীয় বিএনপি দলীয় একাধিক সূত্র জানায়, রোববার সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সফিপুর এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এর কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার শ্রমিক জড়ো হলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকাস্থ এপেক্স ফুটওয়্যারের সংলগ্ন মহাসড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন। এর আগে তারা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চন্দ্রা পর্যন্ত কয়েকটি কারখানা ও যমুনা ব্যাংকের চন্দ্রার এটিএম বুথ ভাঙচুর করেন। এছাড়া ট্রপিকাল গার্মেন্টসসংলগ্ন একটি মার্কেটেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক নেতা রাজিয়া বলেন, ‘দেশের সব সেক্টরে বেতন বাড়ে, শুধু আমাদের বেলায় বৈষম্য কেন?’

নাওজোর হাইওয়ে থানার ওসি জাফর আলী খান বলেন, মহাসড়ক অবরোধমুক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ; নিয়ন্ত্রণে মাঠে বিএনপি এমপি

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬