Dhaka ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডি-৮ বাণিজ্য সম্প্রসারণে এফটিএ ও পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

  • সর্বশেষ হালনাগাদ : ০১:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ডি-৮ জোটভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে পারস্পরিক শুল্ক সুবিধা বাড়ানো, বাণিজ্য বাধা দূর করা এবং জোটকে আরও কার্যকর করতে ফলাফলভিত্তিক পুনর্গঠনের ওপর জোর দেওয়া হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই অবস্থানের কথা জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি। এই লক্ষ্যে প্রস্তাবিত এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত করতে ডি-৮ সচিবালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যকার সমন্বয় বাড়াতে আহ্বান জানান তিনি।

জোটের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, ডি-৮-কে আরও গতিশীল ও অর্থবহ করতে বিভিন্ন সংস্কার এবং লক্ষ্যভিত্তিক কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন।

জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ আন্তঃবাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবসমূহ ইতিবাচকভাবে মূল্যায়নের আশ্বাস প্রদান করেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল ও ডি-৮ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পোশাক খাতের শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রমাণ মিলল

ডি-৮ বাণিজ্য সম্প্রসারণে এফটিএ ও পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

সর্বশেষ হালনাগাদ : ০১:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬