চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন (১১.৬৯ বিলিয়ন) মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর একদিনেই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। ২০২৫ সালের একই দিনে এর পরিমাণ ছিল মাত্র ৪৩ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে একদিনের ব্যবধানেও রেমিট্যান্স পাঠানোর হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রবাসীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখা সম্ভব হচ্ছে।






















