ঢাকা লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ ::
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে কেবল এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন চীনে বাংলাদেশি ওষুধ প্রবেশের পথ সুগম করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তিতাস গ্যাসক্ষেত্রে ৫,৬০০ মিটার গভীরে নতুন সম্ভাবনার সন্ধান হাসিনাকে না ফিরিয়ে ভারত ষড়যন্ত্র করছে: প্রেস ক্লাবের সমাবেশে রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৫ উন্নয়ন প্রকল্প বিবেচনার সম্ভাবনা গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা সিলেটে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ফের রহস্যজনক ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২১ শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ১১:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রহস্যজনক ঝাঁজালো গন্ধে ২১ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এই আকস্মিক ঘটনা ঘটে। এর আগে গত ৭ সেপ্টেম্বরও একই শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঝাঁজালো গন্ধে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যথারীতি পাঠদান শুরুর প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর অন্যান্য শ্রেণিকক্ষের আরও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য জানান, দুপুর ২টা পর্যন্ত মোট ২১ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের সবাইকে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সঙ্গে আসা এক অভিভাবক এবং হাসপাতালের এক স্টাফও অসুস্থ হয়ে পড়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানান, হঠাৎ শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়ায় স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানিয়েছেন, বর্তমানে সকল শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও ঠিক কী কারণে এই অসুস্থতার ঘটনা ঘটছে, তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Emdadul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ফের রহস্যজনক ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২১ শিক্ষার্থী

Update Time : ১১:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬