ঢাকা লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ ::
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে কেবল এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন চীনে বাংলাদেশি ওষুধ প্রবেশের পথ সুগম করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তিতাস গ্যাসক্ষেত্রে ৫,৬০০ মিটার গভীরে নতুন সম্ভাবনার সন্ধান হাসিনাকে না ফিরিয়ে ভারত ষড়যন্ত্র করছে: প্রেস ক্লাবের সমাবেশে রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৫ উন্নয়ন প্রকল্প বিবেচনার সম্ভাবনা গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা সিলেটে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

রাজধানীর গুলশান-১ চত্বর এলাকায় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে তা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর ও গণপিটুনির চেষ্টা করলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গুলশান-১-এর পশ্চিম সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম দায়িত্ব পালনকালে লোকজনের হইচই শুনে ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক সাইফুল একটি বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা সেন্ড করে সেটির মূল্য পরিশোধ না করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা সাইফুলকে মারধর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক যুবককে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সবুরের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Emdadul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ

Update Time : ১২:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬