ঢাকা লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ ::
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে কেবল এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন চীনে বাংলাদেশি ওষুধ প্রবেশের পথ সুগম করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তিতাস গ্যাসক্ষেত্রে ৫,৬০০ মিটার গভীরে নতুন সম্ভাবনার সন্ধান হাসিনাকে না ফিরিয়ে ভারত ষড়যন্ত্র করছে: প্রেস ক্লাবের সমাবেশে রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৫ উন্নয়ন প্রকল্প বিবেচনার সম্ভাবনা গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা সিলেটে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

আগামী দুই মাস ডেঙ্গুর উচ্চঝুঁকি, সমন্বিত পদক্ষেপের ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

আসন্ন দুই মাসে দেশে ডেঙ্গু সংক্রমণে মৃত্যুর ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ‘ডেঙ্গু অ্যাকশন প্ল্যান’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।

সেমিনারে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হলেও শুধু চিকিৎসা বা প্রযুক্তির ওপর নির্ভর করে এই রোগ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা এবং কার্যকর মাঠপর্যায়ের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

ডেঙ্গুর উৎস এবং বিস্তারের কারণগুলো গভীরভাবে চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, অতীতে ডেঙ্গু পরিস্থিতির ইতিহাস ও অর্জিত অভিজ্ঞতা ভালোভাবে পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত ‘অ্যাকশন প্ল্যান’ প্রণয়ন করতে হবে। অতীতের ভুল ও শিক্ষা কাজে লাগালে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে।

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত কার্যক্রমের কথা তুলে ধরে তিনি তরুণ সমাজসহ দেশের সব নাগরিককে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মসহ প্রতিটি নাগরিককে সচেতন করার জন্য প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ডেঙ্গুর মারাত্মক বিস্তার থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং জনগণের সার্বিক কল্যাণে সংশ্লিষ্ট সব মন্ত্রী ও বিভাগকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Emdadul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

আগামী দুই মাস ডেঙ্গুর উচ্চঝুঁকি, সমন্বিত পদক্ষেপের ঘোষণা

Update Time : ১১:৫৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬