ঢাকা লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ ::
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে কেবল এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন চীনে বাংলাদেশি ওষুধ প্রবেশের পথ সুগম করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তিতাস গ্যাসক্ষেত্রে ৫,৬০০ মিটার গভীরে নতুন সম্ভাবনার সন্ধান হাসিনাকে না ফিরিয়ে ভারত ষড়যন্ত্র করছে: প্রেস ক্লাবের সমাবেশে রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৫ উন্নয়ন প্রকল্প বিবেচনার সম্ভাবনা গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা সিলেটে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। পরে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ওই আমবাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, দুই দশমিক আট কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং দুই দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পাউডার উদ্ধার করে জব্দ করা হয়। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিক ধারণায়, এলাকায় বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক সেখানে জমা করে রেখেছিল বলে মনে করা হচ্ছে। উদ্ধার করা আলামত পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Emdadul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা

Update Time : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬