ঢাকা লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ ::
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে কেবল এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন চীনে বাংলাদেশি ওষুধ প্রবেশের পথ সুগম করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তিতাস গ্যাসক্ষেত্রে ৫,৬০০ মিটার গভীরে নতুন সম্ভাবনার সন্ধান হাসিনাকে না ফিরিয়ে ভারত ষড়যন্ত্র করছে: প্রেস ক্লাবের সমাবেশে রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৫ উন্নয়ন প্রকল্প বিবেচনার সম্ভাবনা গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা সিলেটে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

রাজধানীতে অস্বাস্থ্যকর পানির বিরুদ্ধে অভিযান, ছয়শ কন্টেইনার ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ি, অফিস এবং দোকানে কন্টেইনারের মাধ্যমে সরবরাহ করা পানির মান যাচাই এবং অস্বাস্থ্যকর পানি বিক্রি বন্ধ করতে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ব্যস্ততম আরামবাগ এলাকায় খাবার পানি সরবরাহের কাজে ব্যবহৃত গাড়িগুলোতে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিএসটিআইয়ের একটি বিশেষ দল আরামবাগ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে পানি নিয়ে যাওয়ার সময় সরবরাহকারী গাড়িগুলো থামিয়ে তাৎক্ষণিকভাবে পানির মান পরীক্ষা করে। পরীক্ষার পর অস্বাস্থ্যকর, নিম্নমানের পানিসহ প্রায় ছয় শতাধিক কন্টেইনার ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান শেষে বিএসটিআইয়ের উপপরিচালক কাওছার আহমেদ খান সাংবাদিকদের জানান, সরবরাহকৃত পানির গুণগত মান যাচাইয়ের জন্য প্রাথমিক দুটি পরীক্ষা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হয়েছে। তবে পানির পূর্ণাঙ্গ গুণগত মান ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করতে কন্টেইনারগুলো থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ল্যাব টেস্টের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, তাৎক্ষণিকভাবে যে কন্টেইনারগুলো ধ্বংস করা হয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট উৎস তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা না গেলেও সরবরাহকারীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। কন্টেইনার সরবরাহকারী মূল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও খুব শীঘ্রই জোরালো চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিএসটিআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Emdadul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

রাজধানীতে অস্বাস্থ্যকর পানির বিরুদ্ধে অভিযান, ছয়শ কন্টেইনার ধ্বংস

Update Time : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬