ঢাকা লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ ::
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে কেবল এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন চীনে বাংলাদেশি ওষুধ প্রবেশের পথ সুগম করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তিতাস গ্যাসক্ষেত্রে ৫,৬০০ মিটার গভীরে নতুন সম্ভাবনার সন্ধান হাসিনাকে না ফিরিয়ে ভারত ষড়যন্ত্র করছে: প্রেস ক্লাবের সমাবেশে রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৫ উন্নয়ন প্রকল্প বিবেচনার সম্ভাবনা গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা সিলেটে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

জাহাঙ্গীরনগরে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৬

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নজরুল হলের ২১ জন এবং রবীন্দ্র হলের পাঁচজনসহ মোট ২৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চত্বরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী নজরুল ইসলাম হল নির্মাণের আগে সংশ্লিষ্ট দোকানগুলো রবীন্দ্রনাথ ঠাকুর হলের অধীনে ছিল। নজরুল ইসলাম হল নির্মাণের পর হলটির শিক্ষার্থীরা তাদের হলের সামনে ও আশপাশের দোকানগুলোর মালিকানা দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল।

সোমবার দুপুরে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা এসে প্রথমে দোকানগুলোতে মাইকিং করে। এরপর রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীরা বাধা দিতে আসলে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে এক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পান। তাকে মেডিকেলে পাঠিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে প্রশাসন ও জাকসু নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুস সাত্তার জয় গণমাধ্যমকে বলেন, দুই হলের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ হলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Emdadul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

জাহাঙ্গীরনগরে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৬

Update Time : ১১:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬