দুপুর ২:২১, শনিবার,৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের কৃতিত্ব

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ৩১, ২০২৬
in অন্যান্য সংবাদ, শিক্ষা
0
নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের কৃতিত্ব

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের কৃতিত্ব

নরওয়ের শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পিএইচডি করার সুযোগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রাক্তন শিক্ষার্থী। তাঁরা হলেন মো. ইফতেখার হোসেন, আনফাজ ইসলাম ও অপি দাস।

চুয়েট সূত্রে জানা গেছে, ২০২৩ সালে চুয়েট ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত কেয়ার প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে স্নাতকোত্তর কোর্সে অংশ নেওয়ার সুযোগ পান চুয়েটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থী। ওই কোর্সটি ২০২৪ সালের ১৭ জুন সফলভাবে সম্পন্ন হয়।

স্নাতকোত্তর শেষ করার পর তিনজন শিক্ষার্থী নরওয়ের ট্রনহাইম শহরে অবস্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেন। একই সঙ্গে অর্ণব দাস নামে আরেক প্রাক্তন শিক্ষার্থী যান্ত্রিক ও রোবোটিক নকশা প্রকৌশলী হিসেবে নরওয়ের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিয়েছেন।

নরওয়েতে পড়াশোনার অভিজ্ঞতা তুলে ধরে আনফাজ ইসলাম বলেন, স্নাতক কোর্স শেষের দিকে থাকতেই তারা নরওয়ের কেয়ার প্রকল্প সম্পর্কে জানতে পারেন। চুয়েট ও নরওয়ের বিশ্ববিদ্যালয়ের এই সহযোগিতাকে তিনি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। নবায়নযোগ্য জ্বালানির মতো ভবিষ্যৎমুখী বিষয়ে পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, যাতায়াত ব্যয় এবং মাসিক থাকা ও খাওয়ার খরচ অন্তর্ভুক্ত থাকায় প্রকল্পটি শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক ছিল।

তিনি আরও জানান, নরওয়ের শিক্ষাব্যবস্থা বাংলাদেশের তুলনায় ভিন্নধর্মী। এখানে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে প্রয়োগভিত্তিক দক্ষতা ও সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া হয়। অধিকাংশ কোর্সে লিখিত পরীক্ষার পরিবর্তে প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়। যেসব কোর্সে পরীক্ষা হয়, সেগুলোর অনেকটাই উন্মুক্ত বই পদ্ধতিতে নেওয়া হয়।

শুরুর দিকে এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও অল্প সময়ের মধ্যেই তারা এতে অভ্যস্ত হয়ে ওঠেন বলে জানান আনফাজ ইসলাম। তিনি বলেন, স্নাতকোত্তর পর্যায়ে গবেষণামুখী পরিবেশ তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।

আন্তর্জাতিক অঙ্গনে প্রকৌশলী হিসেবে সাফল্যের বিষয়ে অর্ণব দাস বলেন, বৈশ্বিক যোগাযোগ ও উৎপাদনক্ষমতা বাড়ানোই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি মেকানিক্যাল প্রকৌশল শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আধুনিক প্রকৌশল সফটওয়্যারে দক্ষতা অর্জনের পাশাপাশি মৌলিক যান্ত্রিক জ্ঞান, উপাদানের গুণাগুণ এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২২ সালে চুয়েট ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কেয়ার প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর চুয়েটের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের সক্ষমতা তুলে ধরছে।

Tags: চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীনরওয়েতে উচ্চশিক্ষা
Previous Post

সন্ত্রাসের ঘাঁটির দিকে ঝুঁকছে কি বাংলাদেশ, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

Next Post

জাতিসংঘ আসন্ন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে: মহাসচিবের সতর্ক সংকেত

Correspondent 1

Correspondent 1

Related Posts

১০০ হাজার বছর ধরে পুরুষ ছাড়াই টিকে থাকা রহস্যময় মাছ, নতুন গবেষণায় মিলল ব্যাখ্যা
অন্যান্য সংবাদ

১০০ হাজার বছর ধরে পুরুষ ছাড়াই টিকে থাকা রহস্যময় মাছ, নতুন গবেষণায় মিলল ব্যাখ্যা

জুন ৩, ২০২৬
0
জাম্বিয়ার রন্ধনশৈলীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ১৪ পদের ভোজ
অন্যান্য সংবাদ

জাম্বিয়ার রন্ধনশৈলীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ১৪ পদের ভোজ

জুন ৩, ২০২৬
0
চলতি মাসে কম বৃষ্টিপাত ও একাধিক তাপপ্রবাহের আশঙ্কা
অন্যান্য সংবাদ

চলতি মাসে কম বৃষ্টিপাত ও একাধিক তাপপ্রবাহের আশঙ্কা

জুন ২, ২০২৬
0
চীনা প্রতিষ্ঠানের বিদেশি শাখার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানি নিষেধাজ্ঞা বহাল: যুক্তরাষ্ট্র
অন্যান্য সংবাদ

চীনা প্রতিষ্ঠানের বিদেশি শাখার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানি নিষেধাজ্ঞা বহাল: যুক্তরাষ্ট্র

জুন ১, ২০২৬
0
সন্তানের অসুস্থতায় ম্লান ঈদের আনন্দ, হাসপাতালে কাটছে অভিভাবকদের দিনরাত
অন্যান্য সংবাদ

সন্তানের অসুস্থতায় ম্লান ঈদের আনন্দ, হাসপাতালে কাটছে অভিভাবকদের দিনরাত

জুন ১, ২০২৬
0
বিশ্বজুড়ে পরিচিত ‘হুইসলারের মাদার’—যে খ্যাতি শিল্পী নিজেই হয়তো অপছন্দ করতেন
অন্যান্য সংবাদ

বিশ্বজুড়ে পরিচিত ‘হুইসলারের মাদার’—যে খ্যাতি শিল্পী নিজেই হয়তো অপছন্দ করতেন

মে ২৫, ২০২৬
0
Next Post
জাতিসংঘ আসন্ন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে: মহাসচিবের সতর্ক সংকেত

জাতিসংঘ আসন্ন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে: মহাসচিবের সতর্ক সংকেত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি
  • সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • উচ্চ ফি ও কড়াকড়িতে ঝুঁকিতে জিম্বাবুয়ের গ্রামীণ নারীদের জীবিকা
  • ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত ১, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা বৃদ্ধি
  • কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025