রাত ৪:২২, রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির কঠোর অবস্থান, আইসিসির মূল্যায়নে ঝুঁকি ‘নিম্ন মাঝারি’

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ১৪, ২০২৬
in খেলাধুলা
0
ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির কঠোর অবস্থান, আইসিসির মূল্যায়নে ঝুঁকি ‘নিম্ন মাঝারি’

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির কঠোর অবস্থান, আইসিসির মূল্যায়নে ঝুঁকি ‘নিম্ন মাঝারি’

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহী অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। অন্যদিকে আইসিসি মনে করছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির শঙ্কা অতিরঞ্জিত এবং ঝুঁকির মাত্রা ‘নিম্ন মাঝারি’ পর্যায়ের।

এই ইস্যুতে গতকাল বিসিবি ও আইসিসির মধ্যে প্রথম ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, এটি সরকারের সিদ্ধান্ত এবং এতে পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। বিসিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। বিসিবির আশা, আইসিসি শেষ পর্যন্ত এই প্রস্তাব বিবেচনায় নেবে।

বৈঠক শেষে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আলোচনা মাত্র শুরু হয়েছে এবং তারা তাদের অবস্থান থেকে একচুলও সরবেন না। আইসিসিও সূচি আগেই প্রকাশিত হয়ে যাওয়ায় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়। তবে নিরাপত্তা প্রশ্নে বিসিবি এখনো অনড়।

বিসিবি–আইসিসির আলোচনায় দুই পক্ষের মধ্যে যুক্তিতর্ক হয় বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিসিবির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, আইসিসির নিজস্ব অভ্যন্তরীণ ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে যখন মোস্তাফিজুর রহমানকে ঘিরে নিরাপত্তা বিঘ্নের আশঙ্কা এবং বাংলাদেশের জার্সি পরা দর্শকদের জন্য ঝুঁকির কথা উল্লেখ আছে, তখন কীভাবে আইসিসি বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে বলে। জবাবে আইসিসি জানায়, এই ঝুঁকি সীমিত এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তা নিয়ন্ত্রণযোগ্য।

বিসিবি পাল্টা যুক্তি দেয়, শুধু খেলোয়াড় নয়—দলের সঙ্গে বোর্ড কর্মকর্তা, সাংবাদিক ও দর্শকরাও ভারতে যাবেন, যাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া কঠিন। বিসিবি জানায়, বাংলাদেশ যে কোনো দেশেই খেলতে আগ্রহী, কিন্তু এই প্রথম তারা কোনো ভেন্যুতে খেলতে অনিচ্ছা প্রকাশ করছে, কারণ তাদের মতে ভারতে পরিস্থিতি ‘মারাত্মক নিরাপত্তাঝুঁকিপূর্ণ’।

বিসিবির মতে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে যে উগ্র গোষ্ঠীর চাপে নিরাপত্তা প্রশ্নে ছাড় দেওয়া হচ্ছে। যদিও আইসিসি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে যে একজন বাংলাদেশি আম্পায়ার বর্তমানে ভারতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন, বিসিবি তা গ্রহণ করেনি। তাদের ভাষায়, একজনের নিরাপত্তা আর পুরো দলের নিরাপত্তা এক নয়।

বিসিবি আশাবাদী, আগামী কয়েক দিনের মধ্যেই আইসিসি বিকল্প ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নেবে। বোর্ডের এক কর্মকর্তা জানান, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকারও রাখে।

এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে খেলা সত্যিই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তাঁর মতে, মোস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্ত, বাংলাদেশবিরোধী প্রচারণা এবং আইসিসির নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদন সব মিলিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আইসিসি বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে বিষয়টি বিবেচনা করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের ব্যবস্থা নেবে।

আসিফ নজরুল আরও বলেন, ভারতে খেললে দেশের খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

Tags: আইসিসিটি–টোয়েন্টি বিশ্বকাপবিসিবিভারত
Previous Post

মিসর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

Next Post

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় চালু করছে ভারত

Correspondent 1

Correspondent 1

Related Posts

বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা, নায়ক কোহলি
খেলাধুলা

বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা, নায়ক কোহলি

জুন ১, ২০২৬
0
বিশ্বকাপের ইতিহাস গড়া হবে এই ঘাসে, আর সেটি নিখুঁত করতে বিজ্ঞানীদের গবেষণা কয়েক দশকের
খেলাধুলা

বিশ্বকাপের ইতিহাস গড়া হবে এই ঘাসে, আর সেটি নিখুঁত করতে বিজ্ঞানীদের গবেষণা কয়েক দশকের

মে ২৫, ২০২৬
0
বিশ্বকাপ ২০২৬-এ কেপ ভার্দে সম্পর্কে যা জানা দরকার
খেলাধুলা

বিশ্বকাপ ২০২৬-এ কেপ ভার্দে সম্পর্কে যা জানা দরকার

মে ২৫, ২০২৬
0
পাকিস্তানে ‘নেজা বাজি’ খেলায় নারীদের উত্থান, বাড়ছে স্বীকৃতি
খেলাধুলা

পাকিস্তানে ‘নেজা বাজি’ খেলায় নারীদের উত্থান, বাড়ছে স্বীকৃতি

মে ২৪, ২০২৬
0
ইরান বিশ্বকাপ প্রস্তুতি শিবির সরালো মেক্সিকোতে
খেলাধুলা

ইরান বিশ্বকাপ প্রস্তুতি শিবির সরালো মেক্সিকোতে

মে ২৪, ২০২৬
0
বিশ্বকাপ দলে নেইমার, আনচেলত্তির চমক ব্রাজিল শিবিরে
খেলাধুলা

বিশ্বকাপ দলে নেইমার, আনচেলত্তির চমক ব্রাজিল শিবিরে

মে ১৯, ২০২৬
0
Next Post
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় চালু করছে ভারত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় চালু করছে ভারত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি
  • সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • উচ্চ ফি ও কড়াকড়িতে ঝুঁকিতে জিম্বাবুয়ের গ্রামীণ নারীদের জীবিকা
  • ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত ১, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা বৃদ্ধি
  • কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025