সকাল ৯:২১, মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

বাতাসে বিষ, অবহেলায় আয়ু কমছে ৬ বছর

Correspondent by Correspondent
নভেম্বর ১১, ২০২৫
in অন্যান্য সংবাদ, স্বাস্থ্য
0
বাতাসে বিষ, অবহেলায় আয়ু কমছে ৬ বছর

রবিবার (১০ অক্টোবর), ঢাকা সারা বিশ্বে ১২৬টি নগরীর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। এবারই প্রথম না, এর আগেও এত শীর্ষে আমরা পৌঁছাতে পেরেছি। তবে এই শীর্ষস্থান দখল উদযাপন করার বিষয় না—দূষণে তৃতীয় হয়েছে আমাদের শহর ঢাকা। গত এক মাস ধরেই উত্তরোত্তর খারাপের দিকে যাচ্ছে ঢাকার বায়ুমান। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের কারণ জানার পরেও এর বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে না পারাও এক ধরনের অপরাধ। কেননা, এই দূষণের কারণে অন্তত ৬ বছর আয়ু কমছে বাংলাদেশের প্রতিটি মানুষের। কেবল মানুষ না, বিপর্যয়ের মুখে পড়েছে প্রাণী ও উদ্ভিদ জগৎও। আবার, এত ভয়াবহতার মধ্যে সরকারের নেওয়া উদ্যোগগুলোর মধ্যে দায়সারা ভাব দেখছেন পরিবেশবাদীরা। যখন আমরা দূষণের শীর্ষে পৌঁছে যাচ্ছি—তখন এটা প্রতিরোধে গড়ে তোলা জাতীয় কমিটি কোনও সভা বসায়নি।

বায়ুদূষণের দেশগুলোতে শীর্ষস্থানে ঘুরে ফিরে নাম আসে—ভারত, পাকিস্তান, চীন, বাংলাদেশ, গ্রিস, তাজিকিস্তানের নাম। আবার কী কারণে এসব দেশে দূষণ বেশি, তার কারণগুলোও কাছাকাছি একই রকমের। বিশ্লেষকরা বলছেন, উৎসগুলো জানার পরও ব্যবস্থা না নেওয়া এবং প্রকল্পকেন্দ্রিক চিন্তা আমাদের এই জায়গায় দাঁড় করিয়েছে। এই কারণে প্রকল্প শেষ হলে সেই সক্রিয়তা আর থাকে না। একইভাবে এটি যেমন কেবল কোনও একটি মন্ত্রণালয়ের বিষয় না, তেমনই বাতাসের বিষয়ে আঞ্চলিক প্রভাব অস্বীকার করার উপায় নেই।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দূষিত নগরের বিষয়ে গবেষণায় দূষণের কারণ হিসেবে বেরিয়ে এসেছে— যানবাহনের ধোঁয়া ও রাস্তার যানজট। এছাড়া শিল্প ও উত্তপ্ত কয়লাভিত্তিক জ্বালানি, কৃষি‑খড় পোড়ানো, ইটভাটা, জনসংখ্যার ঘনত্ব, ছোট কারখানা ও অপরিকল্পিত শিল্পকলার কারণে সূক্ষ্ম কণা নির্গমন বেশি,  মনিটরিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কথা। এমনকি প্রায় তালিকায় শীর্ষ পাঁচে অবস্থান নেওয়া গ্রিসেরও বায়ুমান কমার পেছনে কারণ অনেকটা একই। এথেন্সের মতো জায়গায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের স্তর অনেক জায়গায় ইউরোপিয়ান ইউনিয়নের সীমাকে ছাড়িয়ে গেছে। আবাসিক তাপায়ন ও কাঠ বা কাঠকয়লা পোড়ানো—শীতে ঘরোয়া জ্বালানির কারণে দূষণ বেশি বলে জানা গেছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট দুই বছর আগের একটি প্রতিবেদনে দেখিয়েছে যে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলো দক্ষিণ এশিয়ায় অবস্থিত—যার মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তান রয়েছে, যেখানে বৈশ্বিক জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ বসবাস করে। এই এলাকার বায়ুদূষণের মাত্রা মানুষের গড় আয়ুর ওপর মারাত্মক প্রভাব ফেলে।

এর ফলে কী হচ্ছে?

বায়ুদূষণ ও আয়ু কমে যাওয়া প্রসঙ্গে একাধিক গবেষণা প্রতিবেদন বলছে, বাংলাদেশর বায়ুমান বিশ্লেষণে জানা গেছে, বায়ুদূষণের কারণে এখানকার মানুষের গড় আয়ু প্রায় ৫ থেকে ৭ বছর কমে আসছে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘‘এখন স্মোক আর ফগ মিলিয়ে বাতাসে ‘স্মোগ’ তৈরি হয়েছে। এটা ধোঁয়া ও কুয়াশা এবং ধুলার সন্নিবেশ। সব মিলিয়ে এর মধ্যে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এতে শ্বাসকষ্টের রোগী, শিশু, বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীরা অসুস্থ হয়ে পড়ছেন।’’

আসলে কী পরিস্থিতিতে আছি আমরা, প্রশ্নে পরিবেশ আন্দোলনকর্মী ও প্রিভেন্টিভ মেডিসিনের চিকিৎসক লেলিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বায়ুদ‍ূষণে অনেক দিন যাবৎ নগরীগুলো এই পরিস্থিতিতেই আছে। আমাদের যত লোক হার্ট অ্যাটাকের কবলে পড়েন, তার কারণ বায়ুদূষণ। বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্রীয় অসুখ—হাঁচি, কাশি, টিবি জাতীয় সংক্রামক রোগ হয়। বায়দূষণের কারণে ত্বকে অ্যালার্জি হয়। দূষিত বাতাসে এমন কিছু ধাতব পদার্থ থাকে—যার কারণে শিশু ও গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়। এমনকি বায়ুদূষণের কারণে নারী পুরুষের উর্বরতা হ্রাস পায় এবং এ কারণে বন্ধ্যা দম্পতি বাড়ছে। দূষিত বায়ুর কারণে হার্টের ও ব্লাড প্রেসারের ওপর প্রভাব পড়ায় মানুষ খিটখিটে হয়ে যাচ্ছে। সংক্রামক অসুখের ক্ষেত্রে বায়ুদূষণের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। বায়ুদূষণের কারণে গাছের সালোক সংশ্লেষণ ক্ষমতা কমে যায়, দূষণটা জমে জমে পানিতে দ্রবীভূত হয়। ফলে জলজ-প্রাণী ও ভূমিজ-প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ কেবল মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এর কারণে প্রাণী ও উদ্ভিদ জগতের ওপর নেতিবাচক প্রভাব পড়ে ‘’

এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী প্রশ্নে তিনি বলেন, ‘‘আমাদের দ্রুত স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে চীন ইতোমধ্যে লাভবান হয়েছে। স্বল্পমেয়াদের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নে সরকারকে দৃঢ় হতে হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষকে যুক্ত করতে হবে। এখন পরিকল্পনাগুলো নিয়ে আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। আসলেই কাজটি আপনি করতে চান, এমন মনোভাব নিয়ে সক্রিয় হতে হবে।’’

কার্যকর উদ্যোগ আছে?

অধ্যাপক কামরুজ্জামান বলেন, ‘‘ঢাকার বাতাসে দূষণের উৎস আমরা জানি—ফিটনেসবিহীন গাড়ি, ইটের ভাটা, ১২ মাস রাস্তা কাটা ও দীর্ঘদিন সে অবস্থাতেই ফেলে রাখা, বর্জ্য পোড়ানো। উৎস জানা থাকার পরেও সেটা নিয়ন্ত্রণের কোনও কার্যকর পদক্ষেপ আমরা নিচ্ছি না এবং কোনও সমন্বয়ও নেই। হাইকোর্ট মাঝে মাঝে রুলিং দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার কথা জানায়। তবে আজ পর্যন্ত কোনও পদক্ষেপই নিয়মিত নয়।’’

তিনি বলেন, ‘‘আমরা ফিটনেসবিহীন গাড়ির অভিযান করি ঘোষণা দিয়ে, যেন অপরাধীকে সুযোগ করে দেওয়া হয়। অথচ খুব সহজেই এগুলো বন্ধ করা যায়। আদালতের নির্দেশ আছে ২৫ বছরের পুরোনো গাড়ি রাস্তায় থাকবে না। তারপরও কেন থাকে, কাদের আকাঙ্ক্ষায় থাকে। সরকার ব্যবসায়ীদের চাপে নতি স্বীকার করে এই ধরনের যানবাহন, শিল্প চলতে দিচ্ছে। যতদিন সেটা করবে এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব হবে না।’’

অধ্যাপক কামরুজ্জামান আরও বলেন, ‘‘আমরা কখনোই বলছি না রাতারাতি কিছু হবে। আমরা যদি নিয়মিত কাজটি করতাম, গত ২০ বছর ধরে সবার সামনে দিয়ে এই দূষণ যেভাবে বাড়ছে সেটা হতো না।’’

বায়ুমান ক্রমাগত খারাপের দিকে যাওয়ার বিষয়ে সরকারি উদ্যোগগুলো বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদফতরের উপপরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) বেগম শাহানাজ রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। বর্তমানে বায়ু উত্তর-পশ্চিমে প্রবাহিত হচ্ছে, সেটা তো বন্ধ করা যাবে না। আমরা স্থানীয় উৎসগুলো প্রতিরোধে কাজ করছি। এর অংশ হিসেবে সাভারের ইটভাটাসহ যে দূষণের উৎস আছে, সেগুলো বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতার অং‍শ হিসেবে কয়েক দিন আগে বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’’ বাতাসের দূষণ যে পর্যায়ে গেছে, তাতে এসব উদ্যোগ পর্যাপ্ত কিনা প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা চেষ্টা করছি। এর সঙ্গে আবহাওয়া পরিবর্তনের বিষয় জড়িত। আমাদের দিক থেকে ইটভাটা নিয়ন্ত্রণের চেষ্টা ছিল, মোটামুটি পর্যায়ে সেটা নিয়ন্ত্রণে আনা গেছে। এটা এককভাবে পরিবেশ অধিদফতরের কাজ না। এর সঙ্গে শিল্প মন্ত্রণালয়, রোডস হাইওয়ে, সিটি করপোরেশনগুলোর কাজ আছে, সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। একটা টাস্কফোর্স আছে, তারা বিশেষ কোনও নির্দেশনা দিতে পেরেছে কিনা প্রশ্নে তিনি আরও বলেন, ‘‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে একটা জাতীয় কমিটি আছে, এ বছর এখনও বসা হয়নি। খুব শিগগিরই বসবে আশা করছি।’’

Tags: আবহাওয়াপরিবেশবায়ু দূষণ
Previous Post

পাকিস্তানে নতুন সংবিধান সংশোধনী বিল, সেনাপ্রধানের হাতে আরও ক্ষমতা, আসছে বড় পরিবর্তন

Next Post

স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর

Correspondent

Correspondent

Related Posts

মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞের পর আবারও ফিরে আসছে উপকূলীয় ম্যানগ্রোভ বন
অন্যান্য সংবাদ

মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞের পর আবারও ফিরে আসছে উপকূলীয় ম্যানগ্রোভ বন

জুন ৭, ২০২৬
0
ইবোলা থেকে সুস্থ মার্কিন চিকিৎসক, কঙ্গোয় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮৮
অন্যান্য সংবাদ

ইবোলা থেকে সুস্থ মার্কিন চিকিৎসক, কঙ্গোয় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
0
১০০ হাজার বছর ধরে পুরুষ ছাড়াই টিকে থাকা রহস্যময় মাছ, নতুন গবেষণায় মিলল ব্যাখ্যা
অন্যান্য সংবাদ

১০০ হাজার বছর ধরে পুরুষ ছাড়াই টিকে থাকা রহস্যময় মাছ, নতুন গবেষণায় মিলল ব্যাখ্যা

জুন ৩, ২০২৬
0
জাম্বিয়ার রন্ধনশৈলীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ১৪ পদের ভোজ
অন্যান্য সংবাদ

জাম্বিয়ার রন্ধনশৈলীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ১৪ পদের ভোজ

জুন ৩, ২০২৬
0
চলতি মাসে কম বৃষ্টিপাত ও একাধিক তাপপ্রবাহের আশঙ্কা
অন্যান্য সংবাদ

চলতি মাসে কম বৃষ্টিপাত ও একাধিক তাপপ্রবাহের আশঙ্কা

জুন ২, ২০২৬
0
চীনা প্রতিষ্ঠানের বিদেশি শাখার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানি নিষেধাজ্ঞা বহাল: যুক্তরাষ্ট্র
অন্যান্য সংবাদ

চীনা প্রতিষ্ঠানের বিদেশি শাখার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানি নিষেধাজ্ঞা বহাল: যুক্তরাষ্ট্র

জুন ১, ২০২৬
0
Next Post
স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর

স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ২০২৬ বিশ্বকাপের সমীকরণ: ফুটবলের নতুন রাজা কে?
  • ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি
  • দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ইরান যুদ্ধের ১০০ দিনেও শান্তিচুক্তি অধরা, একাধিকবার কাছাকাছি গিয়েও ব্যর্থ আলোচনা
  • গাজা পুনর্গঠনের নামে রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025