যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চৌকিতে গুলিবর্ষণের ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছে। পাল্টা গুলিতে তাকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন।
স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক ব্যক্তি নিরাপত্তা চৌকির কাছে এসে ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালান।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পথচারী হামলাকারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।
ঘটনার সময় প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ভেতরে ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন। ঘটনার পরপরই পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে টানা গুলির শব্দ শোনা যায়। নিরাপত্তার কারণে সাংবাদিক ও উপস্থিত লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারীর বিরুদ্ধে আগে থেকেই দূরে থাকার নির্দেশ ছিল। কিন্তু সে সেই নির্দেশ অমান্য করে এলাকায় প্রবেশ করে হামলা চালায়।
ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনও প্রকাশ করা হয়নি।
















