ভোর ৫:৫৩, শনিবার,৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    ৭৫ বছর বয়সী নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

    এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ, কার্যকর জুন থেকেই

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

রিলস আসক্তির এই ছয় ক্ষতি থেকে সাবধান!

Correspondent 2 by Correspondent 2
মে ৫, ২০২৬
in অন্যান্য সংবাদ, প্রযুক্তি
0
রিলস আসক্তির এই ছয় ক্ষতি থেকে সাবধান!

বর্তমানে স্মার্টফোন প্রায় সব ঘরেই আছে। বাচ্চা থেকে বৃদ্ধ সবার হাতেই দিনের কোনো কোনো সময় স্মার্টফোন যাচ্ছে। সবাই নিজের অজান্তেই ডুবে যাচ্ছে রিলস কিংবা শর্টসের নেশায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই কনটেন্টগুলো আকর্ষণীয় ও সংক্ষিপ্ত হওয়া সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

একটি ভিডিও মানুষকে পরবর্তী সময়ে ভিডিও দেখতে উদ্বুদ্ধ করছে। ফলে কখন যে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যাচ্ছে, তা কেউ টেরই পাচ্ছে না; যা আমাদের সাময়িক আনন্দ দিয়ে মানসিক, শারীরিক, আর্থিক ও দ্বিনি ক্ষতি সাধন করছে। নিম্নে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর রিলস কিংবা শর্টস ভিডিওর কিছু ক্ষতিকারক দিক তুলে ধরা হলো-

সময় নষ্ট

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই নির্দিষ্ট কিছু সময়ের জন্য দুনিয়ায় এসেছি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমাদের অনন্তকালের প্রস্তুতি নিতে হবে। কেয়ামতের দিন মানুষকে তার গোটা জীবনের হিসাব দিতে হবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের রিলস আসক্তি মানুষের সেই মূল্যবান সময়গুলো হেলায় কাটাতে উৎসাহী করে। অথচ হাদিস শরিফে ইরশাদ হয়েছে, হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এমন দু’টি নেয়ামত আছে, যে দু’টিতে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর। -সহিহ বোখারি: ৬৪১২

রিলস আমাদের এই দু’টি নেয়ামতের ব্যাপারেই উদাসীন করে রাখে। দুনিয়ার দিক থেকেও সময় মহামূল্যবান। এর অপব্যবহার মানুষের জন্য নানাবিধ অকল্যাণ বয়ে আনে।

ইবাদত থেকে বঞ্চিত হয়

রিলস আসক্তিতে ডুব দিলে অনেক সময় সময়জ্ঞান হারিয়ে যায়। ফলে কারও কারও ক্ষেত্রে নামাজের জামাত হারানো কিংবা গোটা নামাজের ওয়াক্ত হারানোর ঘটনা ঘটে, যা খুবই দুর্ভাগ্যের। এর পরিণতি জাহান্নাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নবী ও হেদায়েতপ্রাপ্তদের পর এলো এমন এক অপদার্থ বংশধর, যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির পূজারি হলো। সুতরাং তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে যারা এরপর তওবা করে নিয়েছে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না।’ -সূরা মারইয়াম: ৫৯-৬০

মনোযোগ কমে যায়

রিলসের ছোট ভিডিওগুলোর দ্রুত পরিবর্তনশীল কনটেন্ট মস্তিষ্ককে দীর্ঘসময় মনোযোগ ধরে রাখার ক্ষমতা থেকে বঞ্চিত করে। এতে শিক্ষায় মনোযোগের ঘাটতি এবং কর্মক্ষেত্রে ফলপ্রসূতা কমে যায়। ইবাদতেও মনোযোগ থাকে না। অথচ ইবাদত কবুল হওয়ার জন্য মনোযোগ শর্ত। পবিত্র কোরআনে মহান আল্লাহ খুশু খুজুর (একাগ্রতা) সঙ্গে ইবাদতকারীদের সুনাম করেছেন। আর হাদিস শরিফে ইরশাদ হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জেনে রেখো! আল্লাহ গাফেল ও অমনোযোগী মনের দোয়া কবুল করেন না।’ -জামে তিরমিজি: ৩৪৭৯

মানসিক চাপ ও বিষণ্নতা বাড়ে

রিলসে অনেক সময় অন্যান্য মানুষের জীবন, সাফল্য বা ভ্রমণ দেখে নিজের জীবনকে কম গুরুত্বপূর্ণ মনে হয়। এই তুলনা মানসিক চাপ ও বিষণ্নতা সৃষ্টি করতে পারে, যা আত্মবিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মানুষ হতাশায় ভুগতে পারে। পাশাপাশি মানুষকে আল্লাহর শোকর করা থেকে বিরত রাখে। অথচ পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো (শোকর করো) তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নেয়ামত) বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও (তবে জেনে রেখো, অকৃতজ্ঞদের জন্য), আমার শাস্তি অবশ্যই কঠিন।’ -সূরা ইবরাহিম: ৭

ঘুমের সমস্যা

অনেকেই রাতে ঘুমানোর আগে রিলস দেখতে অভ্যস্ত হয়ে পড়ে। তবে ঘুমের আগে স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের বিশ্রামে ব্যাঘাত ঘটায়, যা অনিদ্রার দিকে নিয়ে যেতে পারে। এর প্রভাব দৈনন্দিন কাজকর্মে যেমন পড়ে, ইবাদতেও পড়ে।

সম্পর্কের অবনতি

রিলস আসক্তি পারিবারিক বা সামাজিক সম্পর্কের ক্ষতি করতে পারে, কারণ সময়ের অভাব ও আসক্তির কারণে মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ কমিয়ে ফেলে। অথচ আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখাও ইসলামের অংশ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘(তারাই বিবেকবান) আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আদেশ দিয়েছেন, যারা তা অক্ষুণ্ন রাখে এবং তাদের প্রতিপালককে ভয় করে আর ভয় করে কঠোর হিসাবকে।’ -সূরা রাদ: ২১

Previous Post

কুমিল্লায় চেক প্রতারণা মামলার আসামি গ্রেফতার

Next Post

ঈদুল আজহায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন

Correspondent 2

Correspondent 2

Related Posts

১০০ হাজার বছর ধরে পুরুষ ছাড়াই টিকে থাকা রহস্যময় মাছ, নতুন গবেষণায় মিলল ব্যাখ্যা
অন্যান্য সংবাদ

১০০ হাজার বছর ধরে পুরুষ ছাড়াই টিকে থাকা রহস্যময় মাছ, নতুন গবেষণায় মিলল ব্যাখ্যা

জুন ৩, ২০২৬
0
জাম্বিয়ার রন্ধনশৈলীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ১৪ পদের ভোজ
অন্যান্য সংবাদ

জাম্বিয়ার রন্ধনশৈলীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ১৪ পদের ভোজ

জুন ৩, ২০২৬
0
চলতি মাসে কম বৃষ্টিপাত ও একাধিক তাপপ্রবাহের আশঙ্কা
অন্যান্য সংবাদ

চলতি মাসে কম বৃষ্টিপাত ও একাধিক তাপপ্রবাহের আশঙ্কা

জুন ২, ২০২৬
0
চীনা প্রতিষ্ঠানের বিদেশি শাখার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানি নিষেধাজ্ঞা বহাল: যুক্তরাষ্ট্র
অন্যান্য সংবাদ

চীনা প্রতিষ্ঠানের বিদেশি শাখার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানি নিষেধাজ্ঞা বহাল: যুক্তরাষ্ট্র

জুন ১, ২০২৬
0
সন্তানের অসুস্থতায় ম্লান ঈদের আনন্দ, হাসপাতালে কাটছে অভিভাবকদের দিনরাত
অন্যান্য সংবাদ

সন্তানের অসুস্থতায় ম্লান ঈদের আনন্দ, হাসপাতালে কাটছে অভিভাবকদের দিনরাত

জুন ১, ২০২৬
0
বিশ্বজুড়ে পরিচিত ‘হুইসলারের মাদার’—যে খ্যাতি শিল্পী নিজেই হয়তো অপছন্দ করতেন
অন্যান্য সংবাদ

বিশ্বজুড়ে পরিচিত ‘হুইসলারের মাদার’—যে খ্যাতি শিল্পী নিজেই হয়তো অপছন্দ করতেন

মে ২৫, ২০২৬
0
Next Post
ঈদুল আজহায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন

ঈদুল আজহায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি
  • সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • উচ্চ ফি ও কড়াকড়িতে ঝুঁকিতে জিম্বাবুয়ের গ্রামীণ নারীদের জীবিকা
  • ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত ১, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা বৃদ্ধি
  • কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025