দুপুর ১:৫৪, বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    সংস্কার বাতিলের পথে বাংলাদেশ? সংসদের সিদ্ধান্তে নতুন বিতর্ক

    সংস্কার বাতিলের পথে বাংলাদেশ? সংসদের সিদ্ধান্তে নতুন বিতর্ক

    ৭ ঘণ্টা পর সচল এলএনজি টার্মিনাল, কমছে গ্যাস সঙ্কট

    ৭ ঘণ্টা পর সচল এলএনজি টার্মিনাল, কমছে গ্যাস সঙ্কট

    রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

    রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

    পশ্চিমবঙ্গের নির্বাচন কেন ঢাকার নজরে?

    পশ্চিমবঙ্গের নির্বাচন কেন ঢাকার নজরে?

    সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর কঠোর নির্দেশ পরিবহন মালিক সমিতির

    সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর কঠোর নির্দেশ পরিবহন মালিক সমিতির

    দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত

    দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত

    জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ, খালাস শুরু

    জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ, খালাস শুরু

    আবারও বাড়ল দেশের রিজার্ভ, পৌঁছাল ৩৫.১২ বিলিয়ন ডলারে

    আবারও বাড়ল দেশের রিজার্ভ, পৌঁছাল ৩৫.১২ বিলিয়ন ডলারে

    পৌনে ২ লাখ মেট্রিকটন জ্বালানি তেল কিনছে সরকার, কমলো দরপত্রের সময়সীমা

    পৌনে ২ লাখ মেট্রিকটন জ্বালানি তেল কিনছে সরকার, কমলো দরপত্রের সময়সীমা

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

কেন সমঝোতা হলো না, কী বলছে ইরান

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ১২, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
কেন সমঝোতা হলো না, কী বলছে ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় গড়ায়নি। দীর্ঘ বৈঠক, নানা প্রস্তাব ও পাল্টাপাল্টি অভিযোগের পরও দুই পক্ষের অবস্থান অপরিবর্তিত থাকায় আশা জাগানো এই আলোচনা ভেস্তে যায়।

ইরানের রাষ্ট্রীয় ও ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের দাবি, আলোচনায় অগ্রগতি না হওয়ার মূল কারণ যুক্তরাষ্ট্রের ‘কঠোর ও অযৌক্তিক’ অবস্থান। তেহরানের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের কিছু দাবি এমন পর্যায়ের ছিল, যা শুধু আলোচনায় নয়, যুদ্ধের ময়দানেও অর্জন করা সম্ভব হয়নি।

৪০ দিন যুদ্ধের পর গতকাল শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ইরানের পক্ষ নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ২১ ঘণ্টা আলোচনায় কোনো সমঝোতা না হওয়ার পর দুই দেশের প্রতিনিধিরাই আজ ইসলামাবাদ ছেড়ে যান।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র এক বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব—এমন প্রত্যাশা কারও ছিল না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র এক বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব—এমন প্রত্যাশা কারও ছিল না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন, ‘শুরু থেকেই আমাদের এমন আশা করা উচিত ছিল না যে একটি বৈঠকেই সমঝোতা হয়ে যাবে। কারও মনে এমন কোনো প্রত্যাশা ছিলও না।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে ইরানের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে ইরানের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেছবি: এএফপি

ইসমাইল বাগেইর মতে, আলোচনাটি ছিল একটি দীর্ঘ প্রক্রিয়ার সূচনা মাত্র। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান এবং ইরানে অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে তাঁদের যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।

আইআরআইবি দাবি করেছে, আলোচনার ব্যর্থতার পেছনে যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবি’ই মূল বাধা হয়ে দাঁড়ায়। সংবাদমাধ্যমটির ভাষ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধিদল টানা ২১ ঘণ্টা আলোচনা চালিয়ে গেলেও মার্কিন পক্ষ এমন কিছু শর্ত দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে যাওয়ার জন্য কার্যত ‘অজুহাত’ খুঁজছিল। যুদ্ধ পরিস্থিতিতে লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পর এখন কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল ওয়াশিংটন।

ফার্স নিউজ আরও জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা–সংক্রান্ত বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ছিল ‘অতিমাত্রায় উচ্চাভিলাষী’, যা তেহরান মেনে নেয়নি। যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানকে এমন শর্ত দিয়েছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও আদায় করতে পারেনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আলোচনার পর এক্সে দেওয়া বিবৃতিতে ইরান জানিয়েছে, এখন উচ্চপর্যায়ের আলোচনা থেকে বিষয়টি কারিগরি পর্যায়ে চলে গেছে। সেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান।

পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়ায় টানা আলোচনা শেষে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতি না এলেও, ইরান জানিয়েছে তারা কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে। তবে ইরানি কিছু সূত্র বলছে, পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেছবি: এএফপি

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাতে থাকে, ফলে পুরো অঞ্চলে যুদ্ধ শুরু হয়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা দেয় বৈশ্বিক জ্বালানি বাজারে।

পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়ায় টানা আলোচনা শেষে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতি না এলেও, ইরান জানিয়েছে তারা কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে। তবে ইরানি কিছু সূত্র বলছে, পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই।

এমন উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনের উদ্যোগ হিসেবে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়। দুই পক্ষের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগের পর ইসলামাবাদে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠকের আয়োজন করা হয়। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠককে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সবচেয়ে উচ্চপর্যায়ের আলোচনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

Previous Post

সংগীতের আকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র খসে গেল

Next Post

হরমুজে আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

Correspondent 2

Correspondent 2

Related Posts

ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় তেলের দামে সামান্য পতন
আন্তর্জাতিক সংবাদ

ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় তেলের দামে সামান্য পতন

এপ্রিল ২২, ২০২৬
0
ফোনের তথ্য বিশ্লেষণে সুদানে আরএসএফকে সহায়তায় কলম্বিয়ান ভাড়াটে যোদ্ধাদের সম্পৃক্ততার অভিযোগ
আন্তর্জাতিক সংবাদ

ফোনের তথ্য বিশ্লেষণে সুদানে আরএসএফকে সহায়তায় কলম্বিয়ান ভাড়াটে যোদ্ধাদের সম্পৃক্ততার অভিযোগ

এপ্রিল ২২, ২০২৬
0
চীনের নতুন রপ্তানি ঢেউ: হটপট, বাবল চা ও স্পোর্টস ব্র্যান্ডে বিশ্ববাজারে দাপট
আন্তর্জাতিক সংবাদ

চীনের নতুন রপ্তানি ঢেউ: হটপট, বাবল চা ও স্পোর্টস ব্র্যান্ডে বিশ্ববাজারে দাপট

এপ্রিল ২২, ২০২৬
0
কাশ্মীরের ভয়াবহ হামলার এক বছর পরও ক্ষত অমলিন, স্বজন হারানোর বেদনা এখনো তীব্র
আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরের ভয়াবহ হামলার এক বছর পরও ক্ষত অমলিন, স্বজন হারানোর বেদনা এখনো তীব্র

এপ্রিল ২২, ২০২৬
0
তাইওয়ানের প্রেসিডেন্টের আফ্রিকা সফর বাতিল, উড়ান অনুমতি প্রত্যাহার নিয়ে উত্তেজনা
আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ানের প্রেসিডেন্টের আফ্রিকা সফর বাতিল, উড়ান অনুমতি প্রত্যাহার নিয়ে উত্তেজনা

এপ্রিল ২২, ২০২৬
0
রুট ৬৬-এর শতবর্ষে নতুন করে সামনে আসছে আদিবাসী ইতিহাস
আন্তর্জাতিক সংবাদ

রুট ৬৬-এর শতবর্ষে নতুন করে সামনে আসছে আদিবাসী ইতিহাস

এপ্রিল ২২, ২০২৬
0
Next Post
হরমুজে আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

হরমুজে আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় তেলের দামে সামান্য পতন
  • ফোনের তথ্য বিশ্লেষণে সুদানে আরএসএফকে সহায়তায় কলম্বিয়ান ভাড়াটে যোদ্ধাদের সম্পৃক্ততার অভিযোগ
  • সম্ভাব্য মহামারির আশঙ্কায় বার্ড ফ্লু টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
  • চীনের নতুন রপ্তানি ঢেউ: হটপট, বাবল চা ও স্পোর্টস ব্র্যান্ডে বিশ্ববাজারে দাপট
  • এআই চ্যাটবটের অতিরিক্ত ব্যবহার কি মানুষের চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে?

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025