বিকাল ৩:২৩, বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

    সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি করল সরকার

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি করল সরকার

    বোরো ধান-চালের দাম নির্ধারণ করল সরকার

    বোরো ধান-চালের দাম নির্ধারণ করল সরকার

    বাস মালিকদের দ্বন্দ্বে রাজশাহী–নাটোর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

    বাস মালিকদের দ্বন্দ্বে রাজশাহী–নাটোর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

    সংস্কার বাতিলের পথে বাংলাদেশ? সংসদের সিদ্ধান্তে নতুন বিতর্ক

    সংস্কার বাতিলের পথে বাংলাদেশ? সংসদের সিদ্ধান্তে নতুন বিতর্ক

    ৭ ঘণ্টা পর সচল এলএনজি টার্মিনাল, কমছে গ্যাস সঙ্কট

    ৭ ঘণ্টা পর সচল এলএনজি টার্মিনাল, কমছে গ্যাস সঙ্কট

    রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

    রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

    পশ্চিমবঙ্গের নির্বাচন কেন ঢাকার নজরে?

    পশ্চিমবঙ্গের নির্বাচন কেন ঢাকার নজরে?

    সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর কঠোর নির্দেশ পরিবহন মালিক সমিতির

    সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর কঠোর নির্দেশ পরিবহন মালিক সমিতির

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

সংগীতের আকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র খসে গেল

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ১২, ২০২৬
in বিনোদন
0
সংগীতের আকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র খসে গেল

প্রত্যেক মানুষের জীবনে দুর্লভ কিছু মুহূর্ত আসে—স্মৃতিতে, স্মরণে যা সব সময় জ্বলজ্বলে। কিছুক্ষণ আগে খবর পেলাম উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোসলে মারা গেছেন। খবরটা শুনেই হাতের কাজ থেমে গেল। চুপচাপ বসে রইলাম। স্মৃতিতে ভেসে উঠল এই মহান শিল্পীর সান্নিধ্যে আসার, সঙ্গে বসে একটা বিকেল কাটানোর দুর্লভ সেই মুহূর্তটুকু।

আশা ভোসলে

আশা ভোসলেখালেদ সরকার

২০১৯ সালের সেপ্টেম্বর মাসের কোনো একদিন। আমাদের বরেণ্য শিল্পী রুনা লায়লা আমাকে ফোনে বললেন, সন্ধ্যায় তাঁর বাড়িতে যেতে পারব কি না। আমি বললাম, পারব। কী, কেন ডেকেছেন, কিছুই বললেন না। সন্ধ্যায় তাঁর বাড়িতে গেলাম। তিনি বললেন, একটা গান লিখতে হবে। তিনি সুর করে রেখেছেন। সুরের ওপর লিখতে হবে। রুনা লায়লার সুরে এর আগে আমি একটি গান লিখেছিলাম। গানটি (ফেরাতে পারিনি আর, তোমাকে এ ভালোবাসায়) তিনিই গেয়েছিলেন। এবারও ভাবলাম, হয়তো তাঁর নিজের জন্য। কিন্তু সুর শোনানোর আগে তিনি যাঁর কথা বললেন, তাঁর নামটি শোনামাত্রই আমার গুজবাম হতে লাগল। যে শিল্পী আমাদের ধরাছোঁয়ার বাইরে, স্বপ্নে এবং ঘোরে, যাঁর গান শুনে শুনেই বেড়ে ওঠা—সেই কিংবদন্তি শিল্পী আশা ভোসলের জন্য গানটি লিখতে হবে। যাহোক, আমি সুরের ওপর তখনই গানটি লিখে ফেললাম। ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি, ভেঙে যাওয়া মন আর ভালোবাসেনি’।

আশা ভোসলে ও রুনা লায়লার সঙ্গে লেখক কবির বকুল

আশা ভোসলে ও রুনা লায়লার সঙ্গে লেখক কবির বকুলছবি: কবির বকুলের ফেসবুক

গানটির ভয়েস রেকর্ড হবে মুম্বাইয়ে। আমি রুনা আপাকে বললাম, আশাজি যেদিন ভয়েস দেবেন, সেদিন আমিও রেকর্ডিংয়ে থাকতে চাই। তারপর দিনক্ষণ ঠিক হলো, আমি ৩০ অক্টোবর রাতের ফ্লাইট ধরে কলকাতায়। তারপর ভোরের ফ্লাইট ধরে ৩১ অক্টোবর মুম্বাই। সেখান থেকে সোজা জুহু রোড ধরে এ জে ভাসান স্টুডিওতে চলে গেলাম। এই গানের সংগীতায়োজন করেছিলেন রাজা কাশেফ, তাঁর সঙ্গে। একটু পর এলেন আলমগীর ও রুনা লায়লা। আমাদের অপেক্ষার শুরু—মহান শিল্পী আশা ভোসলের জন্য। শেষ বিকেলে তিনি এলেন। আমি দ্রুত গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলাম। রুনা লায়লা পরিচয় করিয়ে দিলেন, ‘আপনি যে গানটি গাইবেন, সেটি ওরই লেখা।’ সঙ্গে জুড়ে দিলেন, ‘শুধু আপনার সঙ্গে দেখা করার জন্যই আজই বাংলাদেশ থেকে ও এসেছে।’ তাঁর সঙ্গে কুশল বিনিময় হলো।

 আশা ভোসলে

আশা ভোসলেখালেদ সরকার

এরপর তিনি রুনা লায়লাকে বললেন, ‘চলো গানটা আরেকবার তুলে দাও তো দেখি। কী খতরনাক সুর করেছ। আমি তো সেই সকালে উঠেই রেওয়াজ করে নিলাম।’ তারপর তিনি সুর তুললেন। এই ফাঁকে বাংলায় পুরো গীতিকবিতাটি লিখে আমি আশাজির দিকে বাড়িয়ে দিলাম তাঁর অটোগ্রাফের জন্য। এরপর ছবি তোলার বায়না। তাঁর সঙ্গে ছবি তুললাম। তিনি আমার মাথায় তাঁর আশীর্বাদের হাত রাখলেন। (ছবিটি আমার ফেসবুক আইডির প্রোফাইল পিকচারে ২০১৯ থেকেই দেওয়া) গান তোলা হলে তিনি চলে গেলেন, ভয়েস বুথে। ৮৫ বছর বয়স। কিন্তু কণ্ঠ যখন ভেসে এল, মনেই হলো না, তাঁর বয়স হয়েছে। তাঁর বিনয়, সংগীতের প্রতি যে ত্যাগ, তাঁর সামনে বসেই উপলব্ধি করলাম। কেউ এমনি এমনিতেই মহিরুহুতে পরিণত হন না। তার জন্য অধ্যবসায়, নিষ্ঠা, ধ্যান লাগে।

যত দূর জেনেছি, এটাই ছিল তাঁর গাওয়া শেষ বাংলা গান। ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি, ভেঙে যাওয়া মন আর ভালোবাসেনি’। চলে গেছেন আশা ভোসলে। সংগীতের আকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র খসে গেল আজ। তবে তাঁর আলোয় আলোকিত থাকবে সংগীতাঙ্গন। আজীবন।

Previous Post

গণভোট ঘটনাক্রমে সিদ্ধ, বললেন সালাহউদ্দিন আহমদ

Next Post

কেন সমঝোতা হলো না, কী বলছে ইরান

Correspondent 2

Correspondent 2

Related Posts

জার্মানের ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশি ‘আলী’
বিনোদন

জার্মানের ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশি ‘আলী’

এপ্রিল ২২, ২০২৬
0
বিটিএসের নির্মাতা ব্যাং সি-হিউককে গ্রেপ্তারের উদ্যোগ, জালিয়াতি লেনদেনের অভিযোগ
বিনোদন

বিটিএসের নির্মাতা ব্যাং সি-হিউককে গ্রেপ্তারের উদ্যোগ, জালিয়াতি লেনদেনের অভিযোগ

এপ্রিল ২২, ২০২৬
0
উত্তর আমেরিকায় ৪ লাখ ডলার আয়, ইতিহাস গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’
বিনোদন

উত্তর আমেরিকায় ৪ লাখ ডলার আয়, ইতিহাস গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’

এপ্রিল ২২, ২০২৬
0
মুক্তির পূর্বেই ‘কিং’ ছবির আয় ২৫০ কোটি
বিনোদন

মুক্তির পূর্বেই ‘কিং’ ছবির আয় ২৫০ কোটি

এপ্রিল ২২, ২০২৬
0
বাংলাদেশে গম পাচারের অভিযোগে নায়িকা নুসরাত জাহানকে তলব
বিনোদন

বাংলাদেশে গম পাচারের অভিযোগে নায়িকা নুসরাত জাহানকে তলব

এপ্রিল ২২, ২০২৬
0
জ্যাকি ও’নাসিসের সামগ্রী নিলামে অভূতপূর্ব উন্মাদনা, সব রেকর্ড ছাড়িয়ে বিক্রি
বিনোদন

জ্যাকি ও’নাসিসের সামগ্রী নিলামে অভূতপূর্ব উন্মাদনা, সব রেকর্ড ছাড়িয়ে বিক্রি

এপ্রিল ২১, ২০২৬
0
Next Post
কেন সমঝোতা হলো না, কী বলছে ইরান

কেন সমঝোতা হলো না, কী বলছে ইরান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
  • জালিয়াতির অভিযোগে মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে মামলা, যুক্তরাষ্ট্রে বিতর্ক
  • ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি করল সরকার
  • বোরো ধান-চালের দাম নির্ধারণ করল সরকার
  • বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025