, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    জানে না কেউ, কবে চালু হবে এফএসআরইউ!

    জানে না কেউ, কবে চালু হবে এফএসআরইউ!

    ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, অর্থনৈতিক কূটনীতিতে জোর

    ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, অর্থনৈতিক কূটনীতিতে জোর

    বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

    বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

    আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও ভয়াবহ হবে: সারজিস আলম

    আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও ভয়াবহ হবে: সারজিস আলম

    বিচার-সংস্কারের প্রশ্নে এনসিপি কোনো আপস করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বিচার-সংস্কারের প্রশ্নে এনসিপি কোনো আপস করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

    জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি: সরোয়ার তুষার

    জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি: সরোয়ার তুষার

    গ্যাসসংকটে বন্ধ হচ্ছে কারখানা

    গ্যাসসংকটে বন্ধ হচ্ছে কারখানা

    বাংলাদেশের জন্য ট্রাম্পের দশ শতাংশ শুল্কের প্রভাব কতটুকু?

    বাংলাদেশের জন্য ট্রাম্পের দশ শতাংশ শুল্কের প্রভাব কতটুকু?

    ঢাকায় রথযাত্রার শোভাযাত্রার পথে বিস্ফোরক উদ্ধারের দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

    ঢাকায় রথযাত্রার শোভাযাত্রার পথে বিস্ফোরক উদ্ধারের দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

বাল্যবিবাহের পক্ষে প্রচার থামাবে কে

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
April 12, 2026
in সম্পাদকীয়
0
বাল্যবিবাহের পক্ষে প্রচার থামাবে কে

সম্প্রতি ১৫ বছর বয়সী আলোচিত মডেলের বিয়ের সংবাদ এবং পরবর্তী প্রতিক্রিয়া বাল্যবিবাহের পরিস্থিতি সম্পর্কে আমাদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। বিয়ে কিংবা বিয়ের ঘোষণা, ঘটনা যা–ই হোক না কেন, একে কেন্দ্র করে বাল্যবিবাহের প্রতি বিপুলসংখ্যক মানুষের মানসিকতার পরিবর্তনের ইঙ্গিতটি সামনে এসেছে, যা খুবই উদ্বেগের।

শিশুশিল্পীর বিয়ের খবরের লিংকের নিচে থাকা হাজার হাজার মন্তব্যে বাল্যবিবাহের প্রতি মানুষের সমর্থন আর অভিনন্দনবার্তা পড়ে হতভম্ব হতে হয়। কে বলবে বাল্যবিবাহ এ দেশে নিষিদ্ধ এবং আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ!

বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে এত বিনিয়োগ, এত আয়োজন, এত ক্যাম্পেইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখন যেন বাল্যবিবাহের পক্ষের শক্তিটি মহিরুহ হয়ে উঠেছে এবং সময় বুঝে দম্ভভরে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। অর্থাৎ বাল্যবিবাহের সমস্যাটি যতটা না আর্থসামাজিক, তার চেয়েও বেশি মনঃসামাজিক।

উন্নয়নের অনেক সূচকে আমাদের অবস্থানের ওঠানামা হয়। কিন্তু গত দু–তিন দশকে বাল্যবিবাহ পরিস্থিতির কিছুমাত্র পরিবর্তন হয়নি। বাল্যবিবাহ সম্পর্কে যথেষ্ট সচেতনতা থাকার পরও এবং বাল্যবিবাহ ক্ষতিকর জেনেও ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেন অভিভাবকেরা। প্রতি দুজনের মধ্যে একজন কন্যাশিশু এখনো এই দেশে বাল্যবিবাহের শিকার হয়।

২০২৫ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকাশিত গবেষণায় উঠে এসেছে, এ দেশের ৯০ শতাংশ মা ও ৮৬ দশমিক ২ শতাংশ বাবা জানেন, বাল্যবিবাহ তাঁদের সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ। তবে বাল্যবিবাহ ক্ষতিকর জানলেও কেন ও কীভাবে তা কন্যাশিশুর জন্য ক্ষতিকর, সে সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানের অভাবের কথা উঠে এসেছে সেই গবেষণায়। এই অভিভাবকেরা বাল্যবিবাহের বিরুদ্ধে কার্যকর কোনো অবস্থান নেন না।

নব্বইয়ের দশকে উত্তরবঙ্গের এক জেলা শহরে আমি বেড়ে উঠেছি। আমাদের সময়ও বাল্যবিবাহের প্রচলন ছিল। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাল্যবিবাহের শিকার হওয়া বেশ কয়েকজন সহপাঠীর চেহারা এখনো মনে পড়ে। তবে এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। আর তা হলো, যে মেয়েদের বিয়ে হয়ে যেত, তাদের আমরা ক্লাসে আর স্বাভাবিকভাবে গ্রহণ করতাম না।

নির্ধারিত বয়সের আগে বিয়ে করাকে কিংবা বিয়ে দেওয়াকে নেতিবাচকভাবেই দেখা হতো আমাদের সময়ে। এমনকি অনেক অভিভাবক ভাবতেন, বিবাহিত মেয়েদের সঙ্গে মেলামেশা হয়তো তাঁদের সন্তানকে বিয়ের পথ বেছে নিতে উৎসাহিত করবে। তাই বিয়ে না দেওয়ার ব্যাপারে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের মধ্যে একধরনের কঠোর মানসিকতাই কাজ করত।

সামাজিক যোগাযোগমাধ্যম, কিছু ধর্মীয় ব্যাখ্যা এবং বিকৃত সামাজিক ধারণার মাধ্যমে একটি শক্তিশালী প্রচারণা গড়ে উঠছে, যা বাল্যবিবাহকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এই শক্তি কখনো নীরবে এবং কখনো সরবে, অর্থাৎ যখন যেভাবে প্রয়োজন সেভাবে, অত্যন্ত সুকৌশলে ও সুপরিকল্পিতভাবে কাজ করে চলেছে।

নিম্নবিত্ত পরিবারগুলোয় বাল্যবিবাহের প্রবণতা ছিল সবচেয়ে বেশি। আর দারিদ্র্যের হার যেহেতু এখনকার চেয়ে তুলনামূলকভাবে উচ্চ ছিল, তাই স্বাভাবিকভাবে বাল্যবিবাহের হারও বেশি ছিল। ছিল যৌতুক প্রথার প্রচলন। মেয়ে বয়সে যত বড়, তার যৌতুকের পরিমাণ ছিল তত বেশি।

সাম্প্রতিক গবেষণা বলছে, আজকাল মানুষ আর ক্ষুধার কষ্ট, দারিদ্র্য কিংবা যৌতুকের কারণে বয়সের আগে মেয়ের বিয়ে দেয় না। যদি তা–ই হতো, তবে দরিদ্র পরিবারগুলোর সঙ্গে পাল্লা দিয়ে উচ্চবিত্ত পরিবারগুলোয় বাল্যবিবাহের হার বাড়ত না।

২০২৩ সালে ব্র্যাক প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, বাল্যবিবাহের পেছনে দারিদ্র্য বড় কারণ বলা হলেও ধনী ও মধ্যবিত্ত পরিবারেও বাল্যবিবাহের উচ্চ হার রয়েছে। বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি দরিদ্র পরিবারে, যা ৬০ শতাংশের মতো। তুলনামূলক কম দরিদ্র পরিবারে এ হার প্রায় ৬২ শতাংশ, মধ্যবিত্ত পরিবারে প্রায় ৫৫ শতাংশ, উচ্চমধ্যবিত্ত পরিবারে ৫৪ শতাংশের বেশি ও উচ্চবিত্ত পরিবারে ৫০ শতাংশের বেশি।

আজ সমাজের প্রায় সব স্তরেই বাল্যবিবাহের পক্ষে একধরনের নীরব এবং অনেক ক্ষেত্রে সরব সমর্থন তৈরি হচ্ছে। এমনকি বাল্যবিবাহের বিরুদ্ধে মধ্যবিত্তের সেই কঠোর অবস্থানও যেন মিলিয়ে গেছে। আমি বিশ্বাস করি, এই নতুন ‘সমর্থনের ঢেউ’ হঠাৎ সৃষ্টি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম, কিছু ধর্মীয় ব্যাখ্যা এবং বিকৃত সামাজিক ধারণার মাধ্যমে একটি শক্তিশালী প্রচারণা গড়ে উঠছে, যা বাল্যবিবাহকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এই শক্তি কখনো নীরবে এবং কখনো সরবে, অর্থাৎ যখন যেভাবে প্রয়োজন সেভাবে, অত্যন্ত সুকৌশলে ও সুপরিকল্পিতভাবে কাজ করে চলেছে।

প্রশ্ন হলো, এদের থামাবে কে? বাল্যবিবাহের পক্ষশক্তির এই জাল এত সুনিপুণভাবে পাতা হচ্ছে যে এটি ছিঁড়ে বের হওয়ার পথ দিন দিনই কঠিন হয়ে পড়ছে। তাই এই জাল থেকে বেরিয়ে আসতে একদিকে যেমন সরকারের বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর ও অনমনীয় অবস্থান প্রয়োজন, তেমনিভাবে প্রয়োজন বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত সৃষ্টির নতুন ও কার্যকর কৌশল।

বাল্যবিবাহের বিরুদ্ধে শুধু সচেতনতা নয়, বরং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহের পক্ষের শক্তিকে যদি এখনই চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না যায়, তবে এর ফল হবে ভয়াবহ। কারণ, বাল্যবিবাহ নিছক একটি সামাজিক সমস্যা নয়; বরং এটি নারীর সামগ্রিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ভয়ংকর এক মহামারির নাম। যেকোনো মূল্যেই এই মহামারিকে থামাতে চাই সময়োপযোগী ও কার্যকর ‘ভ্যাকসিন’।

Previous Post

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

Next Post

জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে: সেনানিবাসে প্রধানমন্ত্রী

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বহুমাত্রিক তাৎপর্য
সম্পাদকীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বহুমাত্রিক তাৎপর্য

June 24, 2026
0
মেঘালয়ে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের তোড়জোড়: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে নতুন ‘মরণফাঁদ’?
সম্পাদকীয়

মেঘালয়ে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের তোড়জোড়: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে নতুন ‘মরণফাঁদ’?

April 29, 2026
0
বাংলাদেশে যে কারণে বিশ্ববিদ্যালয় বিকশিত হতে পারে না
সম্পাদকীয়

বাংলাদেশে যে কারণে বিশ্ববিদ্যালয় বিকশিত হতে পারে না

April 17, 2026
0
রাষ্ট্রভাবনার পাশাপাশি কেন সমাজভাবনাও জরুরি
সম্পাদকীয়

রাষ্ট্রভাবনার পাশাপাশি কেন সমাজভাবনাও জরুরি

April 12, 2026
0
ওরা দেশদ্রোহী
সম্পাদকীয়

জ্বালানি সংকটের জেরে নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা: দেশজুড়ে হাহাকার ও কৃত্রিম সংকটের অভিযোগ

March 30, 2026
0
ওরা দেশদ্রোহী
সম্পাদকীয়

ওরা দেশদ্রোহী

March 29, 2026
0
Next Post
জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে: সেনানিবাসে প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে: সেনানিবাসে প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ভয়ডরহীন ব্যাটিংয়ের রহস্য জানালেন বৈভব সূর্যবংশী
  • জোড়া গোলের পরও বিতর্কে নেইমার, সতীর্থদের অপমান ও অনুশীলন এড়িয়ে যাওয়ার অভিযোগ
  • ‘জিমোথি’ নামের এক র্যাকুন কীভাবে ইন্টারনেটের নতুন তারকায় পরিণত হলো
  • প্লেস্টেশন নেটওয়ার্কে বৈশ্বিক বিভ্রাট কাটল, ঘণ্টার পর ঘণ্টা গেম খেলতে পারেননি ব্যবহারকারীরা
  • গেমিংয়ের ভবিষ্যৎ ক্লাউডে, আলাদা কনসোলের প্রয়োজন কমে যাবে: অ্যামাজন

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025