, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এলো

    পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

    সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

    সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

    রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

    রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

    পেট্রোবাংলার সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

    পেট্রোবাংলার সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

    আ.লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসন ও বিশেষ সুবিধা

    আ.লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসন ও বিশেষ সুবিধা

    মিয়ানমারে জান্তা-আরাকান আর্মির সংঘর্ষ, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

    মিয়ানমারে জান্তা-আরাকান আর্মির সংঘর্ষ, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

    বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

    বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

Correspondent 2 by Correspondent 2
April 3, 2026
in দেশীয় সংবাদ
0
অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, আর ব্যাংক বন্ধ হবে বিকাল ৪টায়।

একই সঙ্গে সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে খাবারের দোকান, ওষুধের দোকানসহ জরুরি প্রয়োজনীয় সেবা এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

আর শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচির বিষয়ে সব শ্রেণি ও সব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সিদ্ধান্ত না নিয়ে আলোচনা করে ধাপে ধাপে নির্দেশনা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে।

আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভা বৈঠকের পর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এসব সিদ্ধান্তের কথা জানান। জ্বালানি সাশ্রয়ের এই পদক্ষেপ কতদিন চলবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। পরিস্থিতি ও সরকারের সক্ষমতা বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে রাত সাড়ে আটটার দিকে মন্ত্রিপরিষদ বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১১ টার পরে। এতে দেশের জ্বালানি সংকট নিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দামের ওঠানামা সামাল দিতে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সরকার কাজ করছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাস সরকারি ব্যয় কমানো হবে। এ সময়ে সরকারের নতুন কোনো যানবাহন কেনা হবে না। জলযান, আকাশযান ও কম্পিউটার সামগ্রী কেনাও বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে। সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সভা-সেমিনারে ব্যয়ও ৫০ শতাংশ কমানো হবে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমাতে বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে আলাদা নির্দেশনা দিতে শুরু করবে বলেও জানানো হয়েছে। সব শ্রেণি ও সব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সিদ্ধান্ত না নিয়ে আলোচনা করে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এক প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, রোববার থেকেই কিছু নির্দেশনা দেওয়া শুরু হবে।

আরেক প্রশ্নে তিনি বলেন, সব শ্রেণি ও সব প্রতিষ্ঠানের জন্য একই ধরনের ব্যবস্থা হবে না। এ কারণে আলোচনা করে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হবে, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।

বিয়ে বা উৎসব উপলক্ষে আলোকসজ্জা নিয়েও কড়াকড়ির কথা জানানো হয়েছে। মন্ত্রপরিষদ সচিব বলেন, বিয়ে বা উৎসব উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

মার্কেট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কীভাবে কার্যকর হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নজরদারির ব্যবস্থা থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কাজ করবে।

তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই তা তদারক করা হবে।

জ্বালানি সাশ্রয়ের এই পদক্ষেপ কতদিন চলবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। পরিস্থিতি ও সরকারের সক্ষমতা বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিস্থিতি কত দূর যায়, সেটি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের প্রায় ৮০ শতাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। যুদ্ধের কারণে সেখানে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ চলছে।

নাসিমুল গণি বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। এখন অন্য উৎস থেকেও সরবরাহ আনার চেষ্টা চলছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে সরবরাহ শুরু হয়েছে। কাজাখস্তান থেকেও জ্বালানি আনার সম্ভাবনা তৈরি হয়েছে।

সরকারি স্কুলে শিক্ষার্থীদের পরিবহনে ব্যক্তিগত গাড়ির বদলে বৈদ্যুতিক বাস ব্যবহারে উৎসাহ দিতে নতুন সুবিধাও দেওয়া হচ্ছে। যেসব স্কুল এ উদ্যোগে অংশ নেবে, তারা শুল্ক ছাড়াই বাস আমদানি করতে পারবে। বাণিজ্যিক খাতে যারা বৈদ্যুতিক বাস আনবে, তাদের ২০ শতাংশ শুল্ক দিতে হবে। তবে পুরোনো বাস আনা যাবে না, আনতে হবে একেবারে নতুন বাস।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ির বদলে ইলেকট্রিক বাস ব্যবহারে উৎসাহ দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব স্কুল এ কার্যক্রমে অংশ নেবে, তারা শুল্কমুক্তভাবে বাস আনতে পারবে। বাণিজ্যিক খাতে এ সুবিধা থাকলেও সেখানে ২০ শতাংশ শুল্ক দিতে হবে। পুরোনো বাস নয়, কেবল নতুন বাস আনা যাবে।

সরকারের দপ্তরগুলোতেও কাজের চাপ বেড়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। নাসিমুল গণি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কাজের সময় অনেক বেড়ে গেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চেষ্টা করছে, যেন সাধারণ মানুষের ওপর চাপ যতটা সম্ভব কম পড়ে। তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিষয়টি সরকারের নজরে আছে। সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

Previous Post

৫১ বছর পর শনাক্ত টেড বান্ডির আরেক শিকার, বন্ধ হলো পুরোনো হত্যা মামলা

Next Post

ট্রাম্পের বক্তব্যের পরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Correspondent 2

Correspondent 2

Related Posts

৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এলো
দেশীয় সংবাদ

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

July 2, 2026
0
জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র
দেশীয় সংবাদ

জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

July 2, 2026
0
যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার
দেশীয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

July 2, 2026
0
সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
দেশীয় সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

July 2, 2026
0
রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
দেশীয় সংবাদ

রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

July 2, 2026
0
পেট্রোবাংলার সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা
দেশীয় সংবাদ

পেট্রোবাংলার সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

July 2, 2026
0
Next Post
ট্রাম্পের বক্তব্যের পরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ট্রাম্পের বক্তব্যের পরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • হোয়াইট হাউসে ফিরে নজিরবিহীন সম্পদ অর্জন, বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট
  • দীর্ঘ প্রেমের পরিণতি, বিয়ের আয়োজন ঘিরে আলোচনায় জনপ্রিয় গায়িকা ও ক্রীড়াতারকা
  • শিশুদের সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে ছয় কার্যকর উপায়
  • যুক্তরাষ্ট্রের বিস্মৃত সুইডিশ উপনিবেশ নতুন করে আলোচনায়
  • চার দশক ধরে ড্রয়ারে পড়ে থাকা জীবাশ্মেই মিলল অ্যান্টার্কটিকার প্রথম ডাইনোসরের হাড়

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025