ঝালকাঠির রাজাপুরে জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধ কার্যক্রম উদ্বোধন
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদীর তীব্র ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে চারটি প্যাকেজে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে ভাঙনকবলিত এলাকার বসতবাড়ি ও কৃষিজমি রক্ষার প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর এই অংশে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















