দুপুর ১২:৫৫, শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

    বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

    বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

    বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

    বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

    বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

    একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

    একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

    বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

    ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

    ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

    বাংলাদেশের কারাগার: বৈষম্য, অতিরিক্ত ভিড় ও মানবাধিকার সংকট নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের কারাগার: বৈষম্য, অতিরিক্ত ভিড় ও মানবাধিকার সংকট নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে উত্তাল বিক্ষোভ: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯

Correspondent 2 by Correspondent 2
মার্চ ২, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে উত্তাল বিক্ষোভ: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯

ইসলামাবাদ ও লাহোরে পুলিশের সঙ্গে সংঘর্ষ; মধ্যপ্রাচ্যসহ ইউরোপের শহরগুলোতেও মার্কিন-ইসরায়েলি বিরোধী মিছিল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দেশে দেশে বিক্ষোভ শুরু হয়েছে। পাকিস্তান, ইরাক ও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরসহ বিশ্বের বিভিন্ন স্থানে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার পাকিস্তানের করাচি শহরে মার্কিন কনস্যুলেটের বাইরের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের সময় গুলিবিদ্ধ হয়ে অন্তত ৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ইসরায়েল নিপাত যাক, আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ হয়। বিক্ষোভের পর সেখানে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের অবস্থান। ১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ হয়। বিক্ষোভের পর সেখানে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের অবস্থান।

স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, করাচিতে কনস্যুলেটের বাইরের নিরাপত্তা স্তর ভেঙে ফেলার পর বিক্ষোভকারীদের পিছু হটতে বাধ্য করা হয়। প্রধান ফটকের বাইরে বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে অন্তত ৯ জন নিহত ও ৩৪ জন আহত হন। হতাহত সবাই গুলিবিদ্ধ হয়েছেন।

গিলগিট-বালতিস্তান অঞ্চলের উত্তরের শহর স্কার্দুতে জাতিসংঘের একটি কার্যালয়েও আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। পর্যটকদের কাছে জনপ্রিয় শিয়া–অধ্যুষিত এ এলাকাটি সাধারণত শান্ত হিসেবে পরিচিত।

পাকিস্তানের মধ্যাঞ্চলীয় শহর লাহোরে মার্কিন কনস্যুলেটের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ইরাকের বসরা শহরে বিক্ষোভ হয়েছে। ১ মার্চ ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ইরাকের বসরা শহরে বিক্ষোভ হয়েছে।

রাজধানী ইসলামাবাদে শত শত বিক্ষোভকারী কূটনৈতিক জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

উল্লেখ্য, ইরানের পর ইরাক ও পাকিস্তানেই বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক শিয়া মুসলিমের বসবাস।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের জনগণের মতো প্রতিটি পাকিস্তানিও আজ শোকাহত।

উত্তেজনা ছড়িয়ে পড়ায় পাকিস্তানে অবস্থিত পশ্চিমা দেশগুলোর মিশন নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। একই সঙ্গে সারা দেশে তাদের কর্মীদের চলাফেরাও সীমিত করা হয়েছে।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদে কড়া নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও শত শত বিক্ষোভকারী মার্কিন দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাঁদের অনেকের পরনে কালো পোশাক ছিল।

ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর বাগদাদের গ্রিন জোনের প্রবেশপথের কাছে জড়ো হয়ে মার্কিন দূতাবাসের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর টহল। ১ মার্চ ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর বাগদাদের গ্রিন জোনের প্রবেশপথের কাছে জড়ো হয়ে মার্কিন দূতাবাসের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর টহল।

গ্রিন জোনের বাইরে জড়ো হওয়া এসব ইরানপন্থী বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড ছোড়ে।

আলী নামের এক মুখ ঢাকা বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইরাক থেকে দখলদার মার্কিন বাহিনীর প্রত্যাহার চাই আমরা। এ কারণেই আমরা এখানে এসেছি।’

অন্যদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও কয়েক হাজার শিয়া মুসলিম বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

এক বিক্ষোভকারী এএফপিকে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের একটি বার্তা রয়েছে…আমরা সব সময় আপনাদের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরাক সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে ইরাকের শীর্ষ শিয়া মুসলিম নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

Previous Post

কুয়েতে ড্রোন হামলায় বাংলাদেশি যুবক আহত

Next Post

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

Correspondent 2

Correspondent 2

Related Posts

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: অমীমাংসিত রয়ে গেল মূল বিরোধ, সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রশ্ন
আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: অমীমাংসিত রয়ে গেল মূল বিরোধ, সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রশ্ন

জুন ১৮, ২০২৬
0
পাখির ফ্লুতে অস্ট্রেলিয়ার দূরবর্তী দ্বীপে সিল শাবকের ৭৫ শতাংশের বেশি মৃত্যু
আন্তর্জাতিক সংবাদ

পাখির ফ্লুতে অস্ট্রেলিয়ার দূরবর্তী দ্বীপে সিল শাবকের ৭৫ শতাংশের বেশি মৃত্যু

জুন ১৮, ২০২৬
0
যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান
আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

জুন ১৮, ২০২৬
0
যুক্তরাষ্ট্রে বিচার চলাকালে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তার স্বীকারোক্তি ব্যবহারের অনুমতি
আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে বিচার চলাকালে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তার স্বীকারোক্তি ব্যবহারের অনুমতি

জুন ১৮, ২০২৬
0
তাইওয়ানের প্রতিনিধিদের বহিষ্কার নিয়ে কেনিয়ার বিরুদ্ধে চীনের প্রভাবের অভিযোগ
আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ানের প্রতিনিধিদের বহিষ্কার নিয়ে কেনিয়ার বিরুদ্ধে চীনের প্রভাবের অভিযোগ

জুন ১৮, ২০২৬
0
সুইডেনে কট্টর ডানপন্থীদের উত্থান, প্রান্তিক দল থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে
আন্তর্জাতিক সংবাদ

সুইডেনে কট্টর ডানপন্থীদের উত্থান, প্রান্তিক দল থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে

জুন ১৮, ২০২৬
0
Next Post
পুলিশ প্রশাসনে বড় রদবদল, একসঙ্গে ১৫৩ কর্মকর্তার পদোন্নতি

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: অমীমাংসিত রয়ে গেল মূল বিরোধ, সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রশ্ন
  • বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ
  • রবিন হুডের অন্ধকার অতীত: কীভাবে মুছে গেল মধ্যযুগের সহিংস বিদ্রোহীর পরিচয়?
  • পাখির ফ্লুতে অস্ট্রেলিয়ার দূরবর্তী দ্বীপে সিল শাবকের ৭৫ শতাংশের বেশি মৃত্যু
  • যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025