, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

    ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী

    ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী

    যশোরে গ্রেফতার আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

    যশোরে গ্রেফতার আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

গাজায় ইসরায়েলি দখল অব্যাহত থাকলে নিরস্ত্রীকরণ নয়: হামাস নেতা

Inam Hassan by Inam Hassan
February 9, 2026
in আন্তর্জাতিক সংবাদ
0
গাজায় ইসরায়েলি দখল অব্যাহত থাকলে নিরস্ত্রীকরণ নয়: হামাস নেতা

গাজায় ইসরায়েলি দখল চলতে থাকা অবস্থায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন হামাসের বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতা খালেদ মেশাল। তিনি বলেন, দখলদারিত্বের মধ্যে একটি জনগোষ্ঠীর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া মানে তাদের সহজ শিকারে পরিণত করা।

রোববার দোহায় আল জাজিরা ফোরামের দ্বিতীয় দিনে বক্তব্য দিতে গিয়ে খালেদ মেশাল বলেন, হামাসের অস্ত্র সমর্পণ নিয়ে আলোচনা মূলত ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে নিষ্ক্রিয় করার দীর্ঘদিনের প্রচেষ্টারই ধারাবাহিকতা।

তিনি বলেন, যতদিন ফিলিস্তিনি জনগণ দখলদারিত্বের অধীনে থাকবে, ততদিন নিরস্ত্রীকরণের কথা বলা তাদের নিশ্চিহ্ন করার পথ সহজ করে দেবে। ইসরায়েল আন্তর্জাতিক সব ধরনের অস্ত্রে সজ্জিত থাকলেও ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার অস্বীকার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মেশাল বলেন, যদি এ বিষয়ে আলোচনা করতেই হয়, তবে প্রথমে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রম নিশ্চিত হবে এবং গাজায় নতুন করে যুদ্ধ শুরু হবে না। তিনি জানান, কাতার, তুরস্ক ও মিসরের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার মাধ্যমে হামাস তাদের অবস্থান স্পষ্ট করেছে। তার মতে, এটি নিরস্ত্রীকরণের বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার প্রশ্ন।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে ব্যর্থ হলে পরিণতির হুঁশিয়ারি দেন। তবে হামাস স্পষ্ট করেছে, ইসরায়েল গাজা দখল করে রাখা অবস্থায় তারা অস্ত্র ছাড়বে না।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে গত বছরের অক্টোবরে যে যুদ্ধবিরতি চুক্তি হয়, তার দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি আলোচনায় আনার কথা জানিয়েছে ওয়াশিংটন।

তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েল প্রায় প্রতিদিন গাজায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে। পূর্ব গাজার তথাকথিত ইয়েলো লাইন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেও অস্বীকৃতি জানিয়েছে তেল আবিব। সর্বশেষ যুদ্ধবিরতি শুরুর পর থেকে অন্তত ৫৭৬ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ৫৪৩ জন আহত হয়েছেন।

মেশাল বলেন, সমস্যাটি এই নয় যে হামাস বা গাজার প্রতিরোধ শক্তি নিশ্চয়তা দিতে চায় না। আসল সমস্যা হলো ইসরায়েল ফিলিস্তিনিদের অস্ত্র কেড়ে নিয়ে সেগুলো মিলিশিয়াদের হাতে তুলে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তিনি জানান, হামাস সামরিক শাখা ভেঙে দেওয়ার পরিবর্তে পাঁচ, সাত বা দশ বছরের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যাতে অস্ত্র ব্যবহার না হওয়ার নিশ্চয়তা থাকে। মধ্যস্থতাকারী দেশগুলো এ ক্ষেত্রে গ্যারান্টির ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংঘাতের মূল প্রসঙ্গে ফিরে গিয়ে মেশাল বলেন, এটি মূলত দখলদারিত্ব এবং সেই দখলের বিরুদ্ধে একটি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অধিকারের লড়াই। তার ভাষায়, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্তর্জাতিক আইন ও ধর্মীয় শিক্ষার অংশ এবং জাতির ইতিহাসের সঙ্গে যুক্ত।

তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা একটি মোড় ঘোরানো ঘটনা, যা বিশ্বকে নতুন করে ফিলিস্তিন প্রশ্নের সমাধান ভাবতে বাধ্য করেছে। বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

মেশাল আরও বলেন, আরব ও মুসলিম দেশগুলোকে কূটনৈতিক অঙ্গনে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, যাতে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করা যায়। তার মতে, ফিলিস্তিনিরা একটি ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়ে আছে, আর গণহত্যার মতো যুদ্ধাপরাধের দায় বহন করছে দখলদার শক্তি।

Previous Post

উত্তর লেবাননে ভবন ধসে নিহত অন্তত নয়, উদ্ধার অভিযান অব্যাহত

Next Post

বিদ্যুৎ বিভ্রাট থেকে খাদ্য সংকট: যুক্তরাষ্ট্রের অবরোধে বিপর্যস্ত কিউবার জীবন

Inam Hassan

Inam Hassan

Related Posts

অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সাত বছর: কাশ্মীরে উন্নয়ন ও স্থিতিশীলতার দাবি
আন্তর্জাতিক সংবাদ

অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সাত বছর: কাশ্মীরে উন্নয়ন ও স্থিতিশীলতার দাবি

August 7, 2026
0
জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক সংবাদ

জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

August 6, 2026
0
প্রাণহানির ঝুঁকি থাকলে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আন্তর্জাতিক সংবাদ

প্রাণহানির ঝুঁকি থাকলে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া

August 6, 2026
0
কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের বিক্ষোভ
আন্তর্জাতিক সংবাদ

কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের বিক্ষোভ

August 6, 2026
0
নাইজেরিয়ায় অপহৃত ৩০৮ জনকে উদ্ধার
আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ায় অপহৃত ৩০৮ জনকে উদ্ধার

August 6, 2026
0
টিকটক লাইভ চলাকালে গুলিতে নিহত মেক্সিকান ইনফ্লুয়েন্সার
আন্তর্জাতিক সংবাদ

টিকটক লাইভ চলাকালে গুলিতে নিহত মেক্সিকান ইনফ্লুয়েন্সার

August 6, 2026
0
Next Post
বিদ্যুৎ বিভ্রাট থেকে খাদ্য সংকট: যুক্তরাষ্ট্রের অবরোধে বিপর্যস্ত কিউবার জীবন

বিদ্যুৎ বিভ্রাট থেকে খাদ্য সংকট: যুক্তরাষ্ট্রের অবরোধে বিপর্যস্ত কিউবার জীবন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সাত বছর: কাশ্মীরে উন্নয়ন ও স্থিতিশীলতার দাবি
  • জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
  • প্রাণহানির ঝুঁকি থাকলে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া
  • কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের বিক্ষোভ
  • ম্যানগ্রোভ ফিরিয়ে এনে উপকূল রক্ষায় গাম্বিয়ার নারীদের লড়াই

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025