, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

    ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী

    ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী

    যশোরে গ্রেফতার আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

    যশোরে গ্রেফতার আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

Correspondent by Correspondent
August 6, 2026
in দেশীয় সংবাদ
0
পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

 যমুনা বিধৌত সিরাজগঞ্জ দীর্ঘদিন ধরেই ভেজালমুক্ত ও সুস্বাদু গুড় উৎপাদনের জন্য বিখ্যাত। জেলার উৎপাদিত আখের বড় একটি অংশ স্থানীয়ভাবে গুড় তৈরিতে ব্যবহৃত হয়। চলতি মৌসুমেও জেলার নয়টি উপজেলায় ব্যাপক আকারে আখের চাষ হয়েছে। তবে মাঠজুড়ে ভালো ফলনের সম্ভাবনা তৈরি হলেও কয়েকটি এলাকায় মিলিবাগ, হোয়াইট ফ্লাই ও ছত্রাকজনিত রোগের আক্রমণ কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবুও কৃষক ও কৃষি বিভাগ আশা করছে, সময়মতো পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এবারও ভালো ফলন পাওয়া যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে ৮১৫ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে প্রায় ৮০০ হেক্টরে। সদর, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, বেলকুচি, কাজীপুর ও চৌহালী উপজেলায় আখের চাষ হয়েছে। অধিকাংশ জমিতে আখের বৃদ্ধি সন্তোষজনক হলেও কয়েকটি এলাকায় মিলিবাগ, হোয়াইট ফ্লাই ও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে।

উল্লাপাড়া উপজেলার আখচাষি আব্দুল মালেক সারাবাংলাকে বলেন, ‘এবার চার বিঘা জমিতে আখ চাষ করেছি। শুরুতে গাছের বৃদ্ধি খুব ভালো ছিল। পরে কিছু গাছে মিলিবাগের আক্রমণ দেখা দেয়। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেছি। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাব বলে আশা করছি।’

শাহজাদপুর উপজেলার কৃষক মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘হোয়াইট ফ্লাইয়ের কারণে কয়েকটি জমিতে সমস্যা হয়েছে। তারপরও নিয়মিত পরিচর্যা করছি। আখের দাম ভালো থাকলে লোকসান হবে না। কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে উৎপাদন আরও ভালো হবে বলে বিশ্বাস করি।’

কৃষকদের মতে, আখ শুধু একটি অর্থকরী ফসল নয়, এটি সিরাজগঞ্জের হাজারো পরিবারের জীবিকার অন্যতম ভিত্তি। আখ কাটার মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গুড়ের ভাটা চালু হয়। সেখানে শত শত শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়। ফলে আখের উৎপাদন কমে গেলে কৃষকের পাশাপাশি গুড় উৎপাদক ও শ্রমজীবী মানুষের ওপরও এর প্রভাব পড়ে।

কৃষি বিভাগ জানিয়েছে, এবার আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রথমবারের মতো বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। উন্নত জাতের আখ চাষ, আধুনিক পরিচর্যা এবং রোগ-পোকা দমনে মাঠপর্যায়ে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। আক্রান্ত জমিগুলোতে কৃষি কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা সারাবাংলাকে বলেন, ‘কয়েকটি এলাকায় মিলিবাগ, হোয়াইট ফ্লাই ও ছত্রাকজনিত রোগের উপস্থিতি পাওয়া গেছে। তবে এটি ব্যাপক আকার ধারণ করেনি। অনুমোদিত বালাইনাশক ব্যবহার এবং সঠিক পরিচর্যার মাধ্যমে এসব রোগ-পোকা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আখের প্রত্যাশিত ফলন পাওয়া যাবে। পাশাপাশি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভেজালমুক্ত গুড়ের উৎপাদনও বাড়বে বলে আমরা আশাবাদী।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলার উৎপাদিত আখের সিংহভাগই গুড় তৈরিতে ব্যবহৃত হয়। এ ছাড়া চিবিয়ে খাওয়ার জন্য জনপ্রিয় ‘রং বিলাস’ জাতের আখের চাষও এবার বেড়েছে। স্থানীয় বাজারে এই জাতের চাহিদা ভালো থাকায় কৃষকরা লাভজনক মূল্য পাওয়ার প্রত্যাশা করছেন।

সংশ্লিষ্টদের মতে, রোগ-পোকার আক্রমণ শুরুতেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ, সুষম সার প্রয়োগ এবং কৃষি বিভাগের পরামর্শ মেনে পরিচর্যা করার আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে, কিছু এলাকায় পোকার আক্রমণ উদ্বেগ তৈরি করলেও কৃষকদের প্রত্যাশা প্রকৃতি অনুকূলে থাকলে এবারও সিরাজগঞ্জের মাঠে মিলবে আখের বাম্পার ফলন, আর সেই আখ থেকেই তৈরি হবে ভেজালমুক্ত গুড়।

Previous Post

সিউটা সংকট নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন কংগ্রেসম্যান ম্যাসি

Next Post

যুদ্ধবিরতির দাবির মধ্যেও বন্দর আব্বাসে থামেনি হামলা, তুলে ধরলেন এক ইরানি নারীর অভিজ্ঞতা

Correspondent

Correspondent

Related Posts

দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ
দেশীয় সংবাদ

দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

August 6, 2026
0
পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
দেশীয় সংবাদ

পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

August 6, 2026
0
বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশীয় সংবাদ

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

August 4, 2026
0
নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪
দেশীয় সংবাদ

নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

August 4, 2026
0
সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী
দেশীয় সংবাদ

সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

August 4, 2026
0
ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ
দেশীয় সংবাদ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

August 4, 2026
0
Next Post
যুদ্ধবিরতির দাবির মধ্যেও বন্দর আব্বাসে থামেনি হামলা, তুলে ধরলেন এক ইরানি নারীর অভিজ্ঞতা

যুদ্ধবিরতির দাবির মধ্যেও বন্দর আব্বাসে থামেনি হামলা, তুলে ধরলেন এক ইরানি নারীর অভিজ্ঞতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • যুদ্ধবিরতির দাবির মধ্যেও বন্দর আব্বাসে থামেনি হামলা, তুলে ধরলেন এক ইরানি নারীর অভিজ্ঞতা
  • পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা
  • সিউটা সংকট নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন কংগ্রেসম্যান ম্যাসি
  • ডায়ালাইসিসের ১৬ মেশিন বিকল, উপকরণ কিনতে হচ্ছে রোগীদের
  • শপথ অনুষ্ঠানের আগে সন্ত্রাসী হামলার আশঙ্কা, সতর্ক করলেন কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025