২০তম ব্যাচের যুগ্ম সচিবদের মধ্য থেকে পদোন্নতি, প্রজ্ঞাপন জারি
প্রশাসনের যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পেয়ে প্রশাসনের অতিরিক্ত সচিব হলেন যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০তম ব্যাচের মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্য থেকে ১১৮ জনকে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে (sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
















