স্বল্পমেয়াদি ভ্রমণে ভিসাশর্ত মানা নিশ্চিত করতেই চালু পাইলট কর্মসূচি
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ চালু করেছে যুক্তরাষ্ট্র সরকার। কর্মসূচিটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা বন্ড বা ভিসায় জামানত ব্যবস্থা গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। স্বল্পমেয়াদি ভ্রমণে ভিসার শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা।
সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে দূতাবাস জানায়, এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু ভিসা আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ জামানত হিসেবে জমা দিতে হবে। ভিসার সব শর্ত ঠিকভাবে পালন করলে ভ্রমণ শেষে সেই অর্থ ফেরত পাওয়া যাবে।
বিবৃতিতে বলা হয়, ভিসা ইন্টারভিউ শেষে কোনো আবেদনকারী যোগ্য বিবেচিত হলে সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তা তাকে বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম pay.gov-এর একটি সরাসরি লিংক দেওয়া হবে। নির্দেশনা পাওয়ার পর আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে নির্ধারিত অঙ্কের বন্ড পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে ভিসা প্রক্রিয়া বাতিল হওয়ার ঝুঁকি থাকবে।
বন্ড পরিশোধ সম্পন্ন হলে আবেদনকারী সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা পাবেন। এই ভিসার মাধ্যমে কেবল একবারই যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে। পাশাপাশি ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের আওতায় ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে সরকার নির্ধারিত নির্দিষ্ট কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে। অন্য কোনো পোর্ট ব্যবহার করলে ভিসার শর্ত লঙ্ঘিত হয়েছে বলে গণ্য হতে পারে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসা এবং ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করা বাধ্যতামূলক। এসব শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ না করা এবং অনুমোদিত সময়সীমা অতিক্রম না করা।
সব শর্ত পূরণ হলে বন্ডটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং আবেদনকারীর জমা দেওয়া অর্থ ফে
















