সন্ধ্যা ৭:১৬, বুধবার,১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে জাপান–ফিলিপাইনের নতুন প্রতিরক্ষা চুক্তি

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ১৫, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে জাপান–ফিলিপাইনের নতুন প্রতিরক্ষা চুক্তি

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে জাপান–ফিলিপাইনের নতুন প্রতিরক্ষা চুক্তি

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় জাপান ও ফিলিপাইন নতুন দুটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার ম্যানিলায় এই চুক্তিগুলো সই হয়, যার একটি যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণের সময় দুই দেশের বাহিনীর মধ্যে করমুক্তভাবে রসদ ও সেবা বিনিময়ের সুযোগ দেবে।

সাম্প্রতিক বছরগুলোতে টোকিও ও ম্যানিলা তাদের সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা একটি নিরাপত্তা অংশীদারিত্বে যুক্ত হয়েছে এবং জাপান এরই মধ্যে ফিলিপাইনকে টহল নৌকা ও যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করেছে।

ফিলিপাইন ও চীনের মধ্যে দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। অঞ্চলটির প্রায় পুরো অংশ নিজেদের বলে দাবি করে বেইজিং, যদিও আন্তর্জাতিক আদালত সেই দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছে। এই বিরোধকে ঘিরে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নতুন চুক্তির আওতায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো ‘অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে যৌথ প্রশিক্ষণ বা মহড়ার সময় গোলাবারুদ, জ্বালানি, খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী কর ছাড়াই বিনিময় করা যাবে।

এ ছাড়া জাপান ফিলিপাইনকে প্রায় ৬০ লাখ ডলারের সরকারি নিরাপত্তা সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছে। এই অর্থ দিয়ে জাপান প্রদত্ত দ্রুতগামী নৌকা রাখার জন্য অবকাঠামো নির্মাণ করা হবে, যা ফিলিপাইনের নৌ সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

যৌথ সংবাদ সম্মেলনে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই রসদ বিনিময় চুক্তি দুই দেশের সামরিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় আরও শক্তিশালী করবে এবং আগেই স্বাক্ষরিত ভিজিটিং ফোর্সেস চুক্তির ধারাবাহিকতা বজায় রাখবে। তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগরে নৌ ও আকাশপথে চলাচলের স্বাধীনতাসহ আইনের শাসন রক্ষার গুরুত্বে দুই দেশই একমত।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরে শক্তি প্রয়োগ বা চাপ সৃষ্টি করে একতরফাভাবে বর্তমান পরিস্থিতি বদলের যেকোনো প্রচেষ্টার বিরোধিতায় তারা একমত হয়েছেন। যদিও তিনি সরাসরি চীনের নাম উল্লেখ করেননি, বক্তব্যটি বেইজিংয়ের সাম্প্রতিক আচরণের দিকেই ইঙ্গিত করে।

এর আগে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে দুই দেশ ‘রেসিপ্রোকাল অ্যাক্সেস এগ্রিমেন্ট’ স্বাক্ষর করে, যা একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েন ও বৃহৎ যৌথ মহড়া, এমনকি সরাসরি গুলি ছোড়া অনুশীলনের সুযোগ দেয়। ওই চুক্তি গত সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

এদিকে জাপান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ও ভূখণ্ডগত বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই জটিল। গত বছর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীন যদি তাইওয়ানে হামলা চালায়, সে ক্ষেত্রে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে—এমন মন্তব্য করার পর সম্পর্ক আরও অবনতি ঘটে। এতে ক্ষুব্ধ বেইজিং বিভিন্ন অর্থনৈতিক পাল্টা পদক্ষেপ নেয়।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং নতুন বছরের ভাষণে তাইওয়ানের সঙ্গে চীনের ‘পুনরেকত্রীকরণ’ অনিবার্য বলে মন্তব্য করেন। তার কয়েক দিন আগেই চীনের সেনাবাহিনী তাইওয়ান ঘিরে অবরোধের অনুশীলন হিসেবে সরাসরি গুলি ছোড়ার মহড়া সম্পন্ন করে।

Tags: চীনজাপান–ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি
Previous Post

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা: গণভোট কতটা নিরপেক্ষ?

Next Post

ইরানে ইন্টারনেট বন্ধের মধ্যেও তথ্য আদান–প্রদানে সহায়তা করছে কি স্টারলিংক, আর এটি কীভাবে কাজ করে?

Correspondent 1

Correspondent 1

Related Posts

ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক সংবাদ

ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

জুন ১০, ২০২৬
0
যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার
আন্তর্জাতিক সংবাদ

যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
0
অধিকারকর্মীর ওপর অ্যাসিড হামলা, চার সামরিক কর্মকর্তার কারাদণ্ড
আন্তর্জাতিক সংবাদ

অধিকারকর্মীর ওপর অ্যাসিড হামলা, চার সামরিক কর্মকর্তার কারাদণ্ড

জুন ১০, ২০২৬
0
জোরপূর্বক নিয়োগে শক্তি বাড়ছে সেনাবাহিনীর, চাপে মিয়ানমারের বিদ্রোহীরা
আন্তর্জাতিক সংবাদ

জোরপূর্বক নিয়োগে শক্তি বাড়ছে সেনাবাহিনীর, চাপে মিয়ানমারের বিদ্রোহীরা

জুন ১০, ২০২৬
0
ক্রিমিয়ায় জাদুঘর ও তেল স্থাপনায় ড্রোন হামলা, জ্বালানি সংকট তীব্র
আন্তর্জাতিক সংবাদ

ক্রিমিয়ায় জাদুঘর ও তেল স্থাপনায় ড্রোন হামলা, জ্বালানি সংকট তীব্র

জুন ১০, ২০২৬
0
একদিনে ১০৮ কিউবান অভিবাসী আটক, আশ্রয় আবেদনের সংখ্যা বাড়ছে
আন্তর্জাতিক সংবাদ

একদিনে ১০৮ কিউবান অভিবাসী আটক, আশ্রয় আবেদনের সংখ্যা বাড়ছে

জুন ১০, ২০২৬
0
Next Post
ইরানে ইন্টারনেট বন্ধের মধ্যেও তথ্য আদান–প্রদানে সহায়তা করছে কি স্টারলিংক, আর এটি কীভাবে কাজ করে?

ইরানে ইন্টারনেট বন্ধের মধ্যেও তথ্য আদান–প্রদানে সহায়তা করছে কি স্টারলিংক, আর এটি কীভাবে কাজ করে?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
  • যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার
  • অধিকারকর্মীর ওপর অ্যাসিড হামলা, চার সামরিক কর্মকর্তার কারাদণ্ড
  • জোরপূর্বক নিয়োগে শক্তি বাড়ছে সেনাবাহিনীর, চাপে মিয়ানমারের বিদ্রোহীরা
  • ক্রিমিয়ায় জাদুঘর ও তেল স্থাপনায় ড্রোন হামলা, জ্বালানি সংকট তীব্র

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025