সকাল ৭:৫৪, রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

৭৫ বছর আড়ালে থাকা ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন উঠছে নিলামে

Correspondent 1 by Correspondent 1
ডিসেম্বর ৩০, ২০২৫
in খেলাধুলা
0
৭৫ বছর আড়ালে থাকা ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন উঠছে নিলামে

৭৫ বছর আড়ালে থাকা ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন উঠছে নিলামে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়, ১৯৪৭-৪৮ মৌসুমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। সেই ঐতিহাসিক সফরে এক ভারতীয় ক্রিকেটারকে নিজের টেস্ট টুপি ব্যাগি গ্রিন উপহার দিয়েছিলেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। সাধারণ উপহার নয়, ক্রিকেট ইতিহাসের এক অমূল্য স্মারক হিসেবেই ধরা হয় এই টুপিকে।

দীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় ধরে টুপিটি লোকচক্ষুর আড়ালে রেখেছিল সেই ভারতীয় ক্রিকেটারের পরিবার। তিন প্রজন্ম ধরে সযত্নে সংরক্ষণের পর অবশেষে প্রকাশ্যে এসেছে ব্র্যাডম্যানের স্মৃতিবিজড়িত ব্যাগি গ্রিন। অস্ট্রেলিয়ার বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান লয়েডস অকশন এটি নিলামে তুলেছে।

আগামী ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে পর্যন্ত চলবে এই নিলাম। মাত্র ১ অস্ট্রেলীয় ডলার থেকে নিলাম শুরু হলেও বিশেষজ্ঞদের ধারণা, শেষ পর্যন্ত এর মূল্য ১০ লাখ ডলারেরও বেশি হতে পারে। চ্যানেল নাইন জানিয়েছে, টুপিটি যে ব্র্যাডম্যানের ব্যবহৃত, সে বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত। ধারণা করা হচ্ছে, ভারতের বিপক্ষে সেই সিরিজেই তিনি এটি পরেছিলেন।

অস্ট্রেলীয় ক্রিকেটে ব্যাগি গ্রিন মানেই সর্বোচ্চ সম্মান। আর সেটি যদি হয় ডন ব্র্যাডম্যানের, তাহলে এর ঐতিহাসিক গুরুত্ব আরও বেড়ে যায়। ৯৯.৯৪ গড়ের এই ব্যাটিং জিনিয়াসকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয়। ২০০১ সালে ৯২ বছর বয়সে তিনি মারা গেলেও তাঁর ব্যবহৃত সামগ্রীর প্রতি সংগ্রাহকদের আগ্রহ কখনো কমেনি। ২০২০ সালে তাঁর অভিষেকের টুপিটি বিক্রি হয়েছিল প্রায় সাড়ে চার লাখ ডলারে। গত বছরও আরেকটি টুপি নিলামে ওঠে প্রায় চার লাখ আশি হাজার ডলারে।

তবে এবারের ব্যাগি গ্রিনকে আলাদা করে তুলেছে এর দীর্ঘদিন অদৃশ্য থাকা। সাত দশকের বেশি সময় এটি প্রকাশ্যে আসেনি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর মতে, এটি দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক হয়ে উঠতে পারে।

এই টুপির ভাগ্যবান প্রাপক ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার এস ডব্লিউ সোহোনি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, ভারতের হয়ে চারটি টেস্ট খেলা সোহোনি ১৯৯৩ সালে মারা যান। তাঁর পরিবারই এতদিন ধরে এই অমূল্য সম্পদটি গোপনে সংরক্ষণ করে রেখেছিল এবং কখনো প্রদর্শন করেনি। উল্লেখযোগ্য বিষয় হলো, টুপির ভেতরের লেবেলে ব্র্যাডম্যান ও সোহোনি দুজনের নামই খোদাই করা আছে।

চল্লিশের দশকের ব্যাগি গ্রিন এখন অত্যন্ত দুর্লভ। সে সময় সাধারণত প্রতিটি সিরিজের শুরুতে খেলোয়াড়দের নতুন টুপি দেওয়া হতো, যার অনেকগুলোই সময়ের সঙ্গে হারিয়ে গেছে। লয়েডস অকশনের কর্মকর্তা লি হামেস বলেন, এটি ক্রিকেট ইতিহাসের এক বিশুদ্ধ নিদর্শন। সরাসরি ব্র্যাডম্যানের কাছ থেকে পাওয়া এই টুপি সংগ্রাহকদের কাছে এক স্বপ্নের বস্তু।

১৯৪৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আগে ভারতের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান ছিলেন দুর্দান্ত ফর্মে। ছয় ইনিংসে ১৭৮.৭৫ গড়ে মোট ৭১৫ রান করেছিলেন তিনি, যার মধ্যে ছিল চারটি শতক। এমন স্মরণীয় পারফরম্যান্সের সঙ্গে জড়িয়ে থাকা টুপিটি নিয়ে সংগ্রাহকদের আগ্রহ যে তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য।

তবে নিলামে দামের দিক থেকে এখনো শীর্ষে আছেন প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের সময় দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় ব্যাগি গ্রিন নিলামে তুলেছিলেন তিনি। সেটি বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে।

Tags: অস্ট্রেলিয়াক্রিকেটব্যাগি গ্রিন নিলামেব্র্যাডম্যান
Previous Post

ট্রাম্পের নতুন হামলার হুমকিতে কড়া জবাবের সতর্কতা ইরানের

Next Post

ভেনেজুয়েলায় প্রথমবার স্থল হামলার নির্দেশ ট্রাম্পের, বিস্তৃত সংঘাতের আশঙ্কা

Correspondent 1

Correspondent 1

Related Posts

বদলি হিসেবে নেমেই গোল, বিশ্বকাপের আগে দারুণ জয়ে আর্জেন্টিনা
খেলাধুলা

বদলি হিসেবে নেমেই গোল, বিশ্বকাপের আগে দারুণ জয়ে আর্জেন্টিনা

জুন ১০, ২০২৬
0
বিশ্বকাপে দায়িত্ব পালনের কথা থাকলেও সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা
খেলাধুলা

বিশ্বকাপে দায়িত্ব পালনের কথা থাকলেও সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

জুন ৯, ২০২৬
0
২০২৬ বিশ্বকাপের সমীকরণ: ফুটবলের নতুন রাজা কে?
খেলাধুলা

২০২৬ বিশ্বকাপের সমীকরণ: ফুটবলের নতুন রাজা কে?

জুন ৮, ২০২৬
0
বিশ্বকাপ ২০২৬-এ নতুন কী থাকছে?
খেলাধুলা

বিশ্বকাপ ২০২৬-এ নতুন কী থাকছে?

জুন ৭, ২০২৬
0
১০ বছর পরও স্মরণে কিংবদন্তি মুহাম্মদ আলী
খেলাধুলা

১০ বছর পরও স্মরণে কিংবদন্তি মুহাম্মদ আলী

জুন ৩, ২০২৬
0
বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা, নায়ক কোহলি
খেলাধুলা

বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা, নায়ক কোহলি

জুন ১, ২০২৬
0
Next Post
ভেনেজুয়েলায় প্রথমবার স্থল হামলার নির্দেশ ট্রাম্পের, বিস্তৃত সংঘাতের আশঙ্কা

ভেনেজুয়েলায় প্রথমবার স্থল হামলার নির্দেশ ট্রাম্পের, বিস্তৃত সংঘাতের আশঙ্কা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025