সকাল ১০:১১, শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

    ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

    বাংলাদেশের ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

    বাংলাদেশের ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

    এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ

    জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার আইনি সহায়তা পাবে বিনামূল্যে

    জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার আইনি সহায়তা পাবে বিনামূল্যে

    রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা লাগাবে ডিএমপি

    রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা লাগাবে ডিএমপি

    আ.লীগ নিষিদ্ধের প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারির দাবিটি মিথ্যা

    আ.লীগ নিষিদ্ধের প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারির দাবিটি মিথ্যা

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ

    যে কারণে থমকে আছে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড মামলা

    যে কারণে থমকে আছে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড মামলা

    সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানির প্রথম দিনে ১৭৭ মামলা নিষ্পত্তি

    সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানির প্রথম দিনে ১৭৭ মামলা নিষ্পত্তি

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

যুক্তরাজ্যে টেক্সট প্রতারণায় প্রতারকদের মাসে লাখো আয়, বিলাসী পণ্যে খরচ

Correspondent 1 by Correspondent 1
নভেম্বর ৩০, ২০২৫
in অন্যান্য সংবাদ, প্রযুক্তি
0
যুক্তরাজ্যে টেক্সট প্রতারণায় প্রতারকদের মাসে লাখো আয়, বিলাসী পণ্যে খরচ

যুক্তরাজ্যে টেক্সট প্রতারণায় প্রতারকদের মাসে লাখো আয়, বিলাসী পণ্যে খরচ

যুক্তরাজ্যে প্রতারক চক্রের সদস্যরা টেক্সট বার্তার মাধ্যমে প্রতারণা করে (যা ‘স্মিশিং’ নামে পরিচিত) প্রতি মাসে লাখো টাকা সমপরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এবং সেই অর্থ দিয়ে কিনছে দামি জুতা-ব্যাগসহ বিলাসী পণ্য। এসব প্রতারকের কাছ থেকে জব্দ করা হাজার হাজার বিলাসবহুল সামগ্রী এখন পুলিশের প্রমাণাগারে সাজানো রয়েছে।

ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর পল কার্টিস জানান, প্রতারকদের বাড়িতে তল্লাশি ও অভিযানে প্রায় ৮ হাজার থেকে ১০ হাজার ধরনের পণ্য উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এসব অপরাধী অর্থ জমিয়ে রাখে না, বরং হাতের কাছেই খরচ করে ফেলে। গুচির রঙিন হাই হিল থেকে শুরু করে দামি চামড়ার ব্যাগ—সবই রয়েছে ওই প্রমাণাগারে।

কার্টিস যে প্রতারণার কথা বলছেন, তা মূলত ‘স্মিশিং’। এখানে এসএমএস বা টেক্সট মেসেজের মাধ্যমে ব্যাংক বা পরিচিত প্রতিষ্ঠানের পরিচয়ে ভুয়া বার্তা পাঠিয়ে মানুষকে ব্যক্তিগত তথ্য দিতে প্রলুব্ধ করা হয়। পাসওয়ার্ড, পিন নম্বরসহ এসব তথ্য সংগ্রহ করে অর্থ হাতিয়ে নেয় প্রতারকরা।

কার্ড ও পেমেন্ট ক্রাইম দমনে লন্ডন ও মেট্রোপলিটন পুলিশের যৌথ ইউনিটে কাজ করেন কার্টিস। তার ভাষায়, সাম্প্রতিক এক মামলায় একজন আসামি পাঁচ দিনের মধ্যে ১৫ হাজার প্রতারণামূলক বার্তা পাঠিয়েছিল, যার মাধ্যমে মাসে প্রায় এক লাখ পাউন্ড আয় করত। ওই শিক্ষার্থী রুইচেন জিয়ংকে জুন মাসে ৫৮ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

যুক্তরাজ্যের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অফকম জানায়, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক মোবাইল ব্যবহারকারী সন্দেহজনক বার্তা পেয়েছেন।

বার্কশায়ারের ৬৪ বছরের জিদেওন রাবিনোভিটজও এমন প্রতারণার শিকার। তিনি জানান, ব্যাংকের পরিচয়ে একটি টেক্সট বার্তা পেয়ে প্রতারিত হয়ে ১৪০০ পাউন্ড হারিয়েছেন। তিনি বলেন, এই অভিজ্ঞতা তাকে অসম্ভব নাড়া দিয়েছে এবং আত্মবিশ্বাস নষ্ট করেছে।

স্মিশিংয়ে প্রতারকরা সাধারণত বড় কোম্পানির নামে বার্তা পাঠিয়ে একটি লিঙ্ক ক্লিক করাতে চায়। লিঙ্কে ঢুকলে ভুয়া ওয়েবসাইটে নিয়ে ব্যক্তিগত তথ্য আদায় করার পাশাপাশি অর্থ স্থানান্তরে চাপ দেয়া হয়।

এ ধরনের প্রতারণা পরিচালনায় দুটি যন্ত্র বেশি ব্যবহৃত হয়—‘সিম ফার্ম’ ও ‘এসএমএস ব্লাস্টার’। সিম ফার্মে বহু সিমকার্ড রেখে হাজার হাজার টেক্সট পাঠানো সম্ভব হয় আর এসএমএস ব্লাস্টার আশেপাশের মোবাইলকে ফাঁদে ফেলে মুহূর্তে বার্তা পাঠায়।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, স্মিশিং ভুক্তভোগীদের জন্য ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। তারা সিম ফার্ম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে, যা আগামী বছর কার্যকর হতে পারে।

কাইরান মার্টিন, ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাবেক প্রধান, বলেন স্মিশিং প্রতারণা রোধ করা কঠিন, কারণ অধিকাংশ বার্তা বিদেশ থেকে আসে। তার মতে, প্রতারণা ঠেকাতে পুলিশকে দিয়ে সব সমস্যার সমাধান হবে না; বরং মানুষকে সচেতন হতে হবে যে প্রকৃত প্রতিষ্ঠানগুলো কখনো টেক্সটে অর্থ দাবি করে না।

পুলিশের পরামর্শ—অপরিচিত নম্বর থেকে আসা কোনো বার্তার লিঙ্কে ক্লিক করবেন না। প্রতারণার শিকার হলে অ্যাকশন ফ্রডে রিপোর্ট করুন, ব্যাংককে জানান এবং সন্দেহজনক মেসেজ ৭৭২৬ নম্বরে ফরোয়ার্ড করুন।

Tags: টেক্সট প্রতারণাযুক্তরাজ্য
Previous Post

ইউরোপজুড়ে ফিলিস্তিন সংহতি মানববন্ধন; গাজার গণহত্যার বিচার দাবিতে লাখো মানুষের বিক্ষোভ

Next Post

বিশ্বের সর্বাধিক উন্মুক্ত মলত্যাগী দেশ ভারত—কেন এই তকমা ঝেড়ে ফেলতে পারছে না?

Correspondent 1

Correspondent 1

Related Posts

শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান
অন্যান্য সংবাদ

শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

এপ্রিল ২৩, ২০২৬
0
বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আজ, হঠাৎ পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী
অন্যান্য সংবাদ

বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আজ, হঠাৎ পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

এপ্রিল ২৩, ২০২৬
0
চীনের মহাকাশ কর্মসূচিতে প্রথম বিদেশি নভোচারী নির্বাচিত, পাকিস্তানের দুই প্রার্থী প্রশিক্ষণে
অন্যান্য সংবাদ

চীনের মহাকাশ কর্মসূচিতে প্রথম বিদেশি নভোচারী নির্বাচিত, পাকিস্তানের দুই প্রার্থী প্রশিক্ষণে

এপ্রিল ২৩, ২০২৬
0
গরমে মাথাব্যথা, আড়ালে কি মাইগ্রেনের সমস্যা?
অন্যান্য সংবাদ

গরমে মাথাব্যথা, আড়ালে কি মাইগ্রেনের সমস্যা?

এপ্রিল ২২, ২০২৬
0
গরমে স্বস্তি আনে কলার আইসক্রিম, যেভাবে বানাবেন
অন্যান্য সংবাদ

গরমে স্বস্তি আনে কলার আইসক্রিম, যেভাবে বানাবেন

এপ্রিল ২২, ২০২৬
0
জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
অন্যান্য সংবাদ

জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

এপ্রিল ২২, ২০২৬
0
Next Post
বিশ্বের সর্বাধিক উন্মুক্ত মলত্যাগী দেশ ভারত—কেন এই তকমা ঝেড়ে ফেলতে পারছে না?

বিশ্বের সর্বাধিক উন্মুক্ত মলত্যাগী দেশ ভারত—কেন এই তকমা ঝেড়ে ফেলতে পারছে না?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা হঠাৎ পদত্যাগ, পেন্টাগনের ঘোষণা
  • জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের মরদেহ নিয়ে বিরোধ, পরিবারের আপত্তি উপেক্ষা করে সরকারের হস্তক্ষেপ
  • মিয়ানমারের অস্থিরতায় ভারতের কৌশলগত চ্যালেঞ্জ, চীনের প্রভাব মোকাবিলার তাগিদ
  • ট্রাম্পের মন্তব্য ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিল ইরান
  • গাজায় নতুন সংকট: রোগবাহী ইঁদুরের আতঙ্কে দিন কাটছে বাস্তুচ্যুত মানুষের

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025