রাত ৯:০২, বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

    বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

    ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

    ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

    অনলাইনে ভিন্নমত দমনে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

    অনলাইনে ভিন্নমত দমনে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

    অপতথ্য রোধে ইউনেস্কোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

    অপতথ্য রোধে ইউনেস্কোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

    এবার সংসদে নোয়াখালীকে বিভাগ করার দাবি তুললেন হান্নান মাসউদ

    এবার সংসদে নোয়াখালীকে বিভাগ করার দাবি তুললেন হান্নান মাসউদ

    কুমিল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ: উত্তপ্ত বুড়িচং

    কুমিল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ: উত্তপ্ত বুড়িচং

    ডোপ টেস্টে উজিরপুর থানার দুই পুলিশ সদস্য পজিটিভ

    ডোপ টেস্টে উজিরপুর থানার দুই পুলিশ সদস্য পজিটিভ

    চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

    চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

    দেশের দ্বিতীয় ও রাজধানীর প্রথম ৪০ তলা ‘পিনাকল’ হস্তান্তর

    দেশের দ্বিতীয় ও রাজধানীর প্রথম ৪০ তলা ‘পিনাকল’ হস্তান্তর

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

গাজায় ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে যুক্ত এআই ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করবে যুক্তরাজ্যের পুলিশ

Correspondent 1 by Correspondent 1
জানুয়ারি ২৯, ২০২৬
in অন্যান্য সংবাদ, প্রযুক্তি
0
গাজায় ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে যুক্ত এআই ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করবে যুক্তরাজ্যের পুলিশ

গাজায় ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে যুক্ত এআই ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করবে যুক্তরাজ্যের পুলিশ

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহার করতে যাচ্ছে যুক্তরাজ্যের পুলিশ। দেশজুড়ে নজরদারিতে এই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা আসার পর মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

সোমবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব শাবানা মাহমুদ জানান, পুলিশের নজরদারি কার্যক্রমে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো হবে। এর অংশ হিসেবে বর্তমানে ব্যবহৃত ১০টি চলমান ফেসিয়াল রিকগনিশন ভ্যানের সংখ্যা বাড়িয়ে ৫০টির বেশি করা হবে, যা সারা দেশে মোতায়েন করা হবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ক্রয় সংস্থা ব্লু লাইট কমার্শিয়ালকে উদ্ধৃত করে জানা গেছে, ব্রিটিশ প্রতিষ্ঠান ডিজিটাল ব্যারিয়ার্সের মাধ্যমে ইসরায়েলভিত্তিক কোরসাইট এআই নামের একটি কোম্পানি এই সফটওয়্যার সরবরাহ করছে। কোরসাইটের প্রযুক্তি গাজায় চেকপোস্টে ফিলিস্তিনিদের শনাক্ত, অনুসরণ এবং আটক করতে ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, পুলিশের নজরদারি তালিকায় থাকা ব্যক্তিদের শনাক্ত করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এতে ব্যাপকভাবে গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। এমনকি গাজায় ব্যবহারের সময় প্রযুক্তিটির ভুল শনাক্তের কারণে শত শত ফিলিস্তিনি অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটক হওয়ার অভিযোগও উঠেছিল।

এর আগে এসেক্স পুলিশে ছয় মাসের পরীক্ষামূলক ব্যবহারের পর ডিজিটাল ব্যারিয়ার্স ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে প্রায় দুই কোটি পাউন্ড ব্যয়ে এই প্রযুক্তি সরবরাহকারী হিসেবে নির্বাচিত করা হয়। যদিও গাজায় ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছে যুক্তরাজ্য সরকার, তবুও নজরদারি কাঠামোর সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে তারা এগিয়ে যাচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, কোরসাইটের পরিচালনা পর্ষদে ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যরা রয়েছেন, যা কোম্পানিটির ভূমিকা নিয়ে আরও প্রশ্ন তুলছে। অভিযোগ রয়েছে, এই প্রযুক্তি উত্তর গাজায় অবরোধ ও নজরদারি ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে, যার ফলে বোমাবর্ষণ, অনাহার ও রোগে বহু মানুষের মৃত্যু হয়েছে।

কোরসাইটের সম্পৃক্ততার খবর প্রকাশের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য শাখার এক কর্মকর্তা বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তির ক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের আইনগত দায় রয়েছে, কিন্তু তারা তা পালনে ব্যর্থ হচ্ছে। তার মতে, মানবাধিকার লঙ্ঘনে জড়িত কোম্পানির সঙ্গে আর্থিক ও প্রযুক্তিগত সম্পর্ক বন্ধ করা উচিত।

হিউম্যান রাইটস ওয়াচও যুক্তরাজ্যে পুলিশের ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের সিদ্ধান্তের সমালোচনা করেছে। সংস্থাটির ভাষ্য, এটি সারা দেশে গোপনীয়তা ও বৈষম্যবিরোধী অধিকারের ব্যাপক লঙ্ঘন ডেকে আনবে এবং মতপ্রকাশ, সংগঠন ও সমাবেশের স্বাধীনতাকেও ঝুঁকিতে ফেলবে।

সংগঠনটি আরও বলেছে, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত নজরদারি প্রযুক্তি আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যবহারের আগে মানবাধিকার যাচাই অত্যন্ত জরুরি। করদাতাদের অর্থ যেন কোথাও মানবাধিকার লঙ্ঘনে সহায়ক না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

এই প্রযুক্তি নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের মানবাধিকার যাচাই করা হয়েছে—এ বিষয়ে জানতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন পাঠানো হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি। স্বরাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিষয়টিকে ‘কার্যকরী বিষয়’ উল্লেখ করে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। কোরসাইট ও ডিজিটাল ব্যারিয়ার্সের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি।

Tags: এআই ফেসিয়াল রিকগনিশনগাজায় ব্যবহৃত প্রযুক্তিযুক্তরাজ্য পুলিশ
Previous Post

জোর করে নয়, বুঝের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: তৌহিদ হোসেন

Next Post

নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের

Correspondent 1

Correspondent 1

Related Posts

জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
অন্যান্য সংবাদ

জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

এপ্রিল ২২, ২০২৬
0
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
অন্যান্য সংবাদ

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

এপ্রিল ২২, ২০২৬
0
ডায়াবেটিস, গর্ভাবস্থা কিংবা কিডনির সমস্যায় ডাল খাওয়া যাবে কি?
অন্যান্য সংবাদ

ডায়াবেটিস, গর্ভাবস্থা কিংবা কিডনির সমস্যায় ডাল খাওয়া যাবে কি?

এপ্রিল ২২, ২০২৬
0
ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে অ্যাসপিরিন, মিলছে নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যা
অন্যান্য সংবাদ

ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে অ্যাসপিরিন, মিলছে নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যা

এপ্রিল ২২, ২০২৬
0
কর্মীদের ক্লিক ও কী চাপার তথ্য দিয়ে এআই প্রশিক্ষণ দেবে মেটা?
অন্যান্য সংবাদ

কর্মীদের ক্লিক ও কী চাপার তথ্য দিয়ে এআই প্রশিক্ষণ দেবে মেটা?

এপ্রিল ২২, ২০২৬
0
সম্ভাব্য মহামারির আশঙ্কায় বার্ড ফ্লু টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
অন্যান্য সংবাদ

সম্ভাব্য মহামারির আশঙ্কায় বার্ড ফ্লু টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

এপ্রিল ২২, ২০২৬
0
Next Post
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের

নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  • জাতীয়ভাবে পালন হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি
  • ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার
  • অনলাইনে ভিন্নমত দমনে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ
  • জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025