ঢাকা লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ ::
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে কেবল এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন চীনে বাংলাদেশি ওষুধ প্রবেশের পথ সুগম করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তিতাস গ্যাসক্ষেত্রে ৫,৬০০ মিটার গভীরে নতুন সম্ভাবনার সন্ধান হাসিনাকে না ফিরিয়ে ভারত ষড়যন্ত্র করছে: প্রেস ক্লাবের সমাবেশে রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৫ উন্নয়ন প্রকল্প বিবেচনার সম্ভাবনা গুলশানে বিকাশের টাকা পরিশোধ না করে পালানোর সময় যুবককে গণপিটুনি থেকে উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার, নাশকতার আশঙ্কা সিলেটে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

সিলেটে রাষ্ট্রপতির উষ্ণ অভ্যর্থনা: নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন বিকেলে

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এক উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতিকে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হয়। পথে সড়ক জুড়ে বিএনপি নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সার্কিট হাউজে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতির সফরসূচির অংশ হিসেবে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে যাত্রা করেন।

সফর সূচি অনুযায়ী, আজ বিকেল তিনটার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এই সংবর্ধনায় সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Emdadul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

সিলেটে রাষ্ট্রপতির উষ্ণ অভ্যর্থনা: নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন বিকেলে

Update Time : ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬