পশ্চিমবঙ্গে Special Intensive Revision (SIR) কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন সীমান্ত চেকপোস্ট দিয়ে হাজারো অবৈধ বাংলাদেশি নাগরিক নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF বায়োমেট্রিক গ্রহণসহ প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর কাছে হস্তান্তর করছে।
উত্তর ২৪ পরগনা থেকে আমাদের জেলা প্রতিনিধি জানান, বহু বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন, তারা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে ফিরছেন। অনেকেই ১০ বছরেরও বেশি সময় ধরে ভারতে থেকে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক সুবিধাও পেয়েছেন।
হাকিমপুর চেকপোস্টে BSF জানিয়েছে, পশ্চিমবঙ্গে SIR কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১,৬০০ বাংলাদেশি নাগরিক ভারত ছাড়িয়ে ফিরেছেন।
















