, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    প্রধানমন্ত্রীর এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি: এক আসামির রিমান্ড

    প্রধানমন্ত্রীর এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি: এক আসামির রিমান্ড

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

    মির্জাগঞ্জের বিতর্কিত সব ইউনিয়ন কমিটি বাতিল করল কেন্দ্রীয় ছাত্রদল

    মির্জাগঞ্জের বিতর্কিত সব ইউনিয়ন কমিটি বাতিল করল কেন্দ্রীয় ছাত্রদল

    অনলাইনের পণ্যে সাবধান!

    অনলাইনের পণ্যে সাবধান!

    বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    নন-এমপিও শিক্ষকদের আজ ঢাকায় অবস্থান কর্মসূচি

    নন-এমপিও শিক্ষকদের আজ ঢাকায় অবস্থান কর্মসূচি

    মেট্রোরেল ঘিরে সক্রিয় অপরাধী চক্র, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

    মেট্রোরেল ঘিরে সক্রিয় অপরাধী চক্র, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

    গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের

    গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের

    রংপুরে নিহত শিক্ষকসহ ৪ জনের মুখই ছিল ঝলসানো

    রংপুরে নিহত শিক্ষকসহ ৪ জনের মুখই ছিল ঝলসানো

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
August 24, 2026
in দেশীয় সংবাদ
0
মেট্রোরেল ঘিরে সক্রিয় অপরাধী চক্র, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

 মতিঝিল মেট্রোস্টেশনের নিচে আইইডি, মিরপুর ও ফার্মগেটে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা, মিরপুর-১০ স্টেশন থেকে এক হাজার ৭০২টি ইয়াবাসহ গ্রেফতার, কারওয়ান বাজার স্টেশনে সাতটি ইয়াবা ও শেওড়াপাড়া স্টেশনে আট কেজি গাঁজা উদ্ধার— মেট্রোরেল ঘিরে এসব সাম্প্রতিক ঘটনা। আর এই ঘটনাগুলোই প্রশ্ন তুলছে মেট্রোস্টেশনের স্ক্যানিং ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে।

রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত ও স্বস্তিদায়ক যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথ অল্প সময়ে পাড়ি দিতে প্রতিদিন চার লাখেরও বেশি মানুষ এই পরিবহণ ব্যবহার করেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন যাত্রীরা।

এদিকে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলার চেষ্টা করা হলেও মেট্রোরেল ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিপুলসংখ্যক যাত্রীর চাপের মধ্যে অস্ত্র, বিস্ফোরক বা মাদক নিয়ে কেউ স্টেশনে ঢুকছে কি না, তা কতটা কার্যকরভাবে শনাক্ত করা যাচ্ছে— এখন সেটিই বড় প্রশ্ন।

মেট্রোরেলে মাদক পরিবহণ

গত ১৭ আগস্ট সকালে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গেইট থেকে এক হাজার ৭০২টি ইয়াবাসহ জামাল মোল্যা (৪৩) নামের একজনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা-পুলিশ। এমআরটি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি মুঠোফোন ও নগদ এক হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জামাল মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এর আগে ৩১ জুলাই রাত আটটার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে দু’জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন আনসার সদস্যরা। ধাওয়া করে একজনকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে সাতটি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ডিএমপির কাছে হস্তান্তর করা হয়।

আর গত বছরের ২৪ নভেম্বর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আট কেজি গাঁজাসহ মাহাবুবুর হাওলাদার (৫০) ও তার মেয়ে সুমিকে (৩০) গ্রেফতার করে এমআরটি পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল, শেওড়াপাড়া থেকে মেট্রোরেলে উঠে মতিঝিল স্টেশনে নামার কথা ছিল তাদের।

পর পর এসব ঘটনায় প্রশ্ন উঠছে, মাদক পরিবহণে মেট্রোরেলকে কি কেউ ব্যবহার করছে? নাকি এসব বিচ্ছিন্ন ঘটনা? এর উত্তর পেতে হলে শুধু গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করাই যথেষ্ট নয়; মাদকের উৎস, গন্তব্য, সহযোগী এবং মেট্রোরেল ব্যবহারের কারণও খুঁজে দেখা প্রয়োজন বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা।

স্টেশনের নিচে আইইডি

মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে স্টেশনের আশপাশে বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়ার ঘটনাও। গত ২৫ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে একটি ছাতার ভেতর রাখা বোমা উদ্ধার করে পুলিশ। ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল পরে সেটি নিষ্ক্রিয় করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা বস্তুটি ছিল আইইডি। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের শব্দ হয়। এ সময় বোমার স্প্লিন্টার চোখে লেগে একজন আহত হন। ঘটনাটি ঘটে ব্যস্ত মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে। ফলে সেখানে বিস্ফোরণ ঘটলে যাত্রী ও পথচারীদের মধ্যে বড় ধরনের হতাহতের আশঙ্কা ছিল।

এর কয়েকদিন পর গত ১ আগস্ট মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। ফার্মগেট স্টেশনের নিচে একটি পিলারের কাছে বস্তা পড়ে থাকতে দেখে মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল পরীক্ষা করে জানায়, সেটি ছিল একটি খালি বস্তা। অবশ্য সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে তা পরীক্ষা না করে উপায় নেই। কারণ, মেট্রোরেলের মতো জনবহুল স্থাপনায় ছোট একটি নিরাপত্তাঝুঁকিও বড় ধরনের আতঙ্ক বা ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

যাত্রীর চাপে তল্লাশি কতটা কার্যকর

মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, স্টেশনগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে। এমআরটি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সিসিটিভি ক্যামেরা ও নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে নজরদারিও করা হয়। কিন্তু বাস্তবতা হলো, ব্যস্ত সময়ে স্টেশনগুলোতে যাত্রীর চাপ অনেক বেশি থাকে। ফলে প্রত্যেক যাত্রীর দেহ ও ব্যাগ সমানভাবে তল্লাশি করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মেট্রোরেলের নিয়মিত যাত্রী আশকোনার বাসিন্দা বাবুল আক্তার সারাবাংলাকে বলেন, ‘যাত্রীর চাপের কারণে প্রত্যেককে আলাদাভাবে তল্লাশি করা কঠিন।’ তার মতে, আধুনিক আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করে দ্রুত যাত্রী পরীক্ষা করা গেলে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও কমানো সম্ভব।

কর্তৃপক্ষ যা বলছে

ঢাকা মেট্রোরেলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী সারাবাংলাকে বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে বলেই অপরাধীরা ধরা পড়ছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা দলকে আরও সতর্ক করা হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।’

যাত্রীর চাপের কারণে সবাই আর্চওয়ে দিয়ে প্রবেশ করেন না বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে সব সময় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় না- এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘গণপরিবহণে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মেট্রোরেলেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা দেখা যায়।’ তবে বিষয়টি নিয়ে লিখিত প্রশ্ন পেলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তিদের পাশাপাশি সাধারণ যাত্রীদের ওপর নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই মিরপুর-১০ স্টেশন থেকে ইয়াবার চালানটি জব্দ করা সম্ভব হয়েছে।’

তিনি জানান, ভবিষ্যতে প্রতিটি স্টেশনে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। গেট স্ক্যানার, লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে মেটাল ডিটেক্টর থাকলে যাত্রী ও তাদের মালামাল আরও কার্যকরভাবে পরীক্ষা করা সম্ভব হবে।

নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক সারাবাংলাকে বলেন, ‘মেট্রোরেলের যাত্রীদের তল্লাশি ও নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন। প্রতিটি স্টেশনে স্ক্যানিং মেশিন স্থাপনের পাশাপাশি আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের শনাক্তে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’

অপরাধের ধরণ ও ঝুঁকি বিশ্লেষণ করে নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করার পরামর্শ দেন তিনি। তবে শুধু প্রযুক্তি স্থাপন করলেই নিরাপত্তা নিশ্চিত হবে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে, যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং উদ্ধার হওয়া অপরাধের তথ্য বিশ্লেষণের ব্যবস্থাও থাকতে হবে।

Previous Post

নাইভাশার পানির চাহিদার সঙ্গে কেনিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তার উচ্চাকাঙ্ক্ষার সংঘাত

Next Post

সিরিয়া-ইসরায়েল উত্তেজনা কমাতে জর্ডানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠক

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

প্রধানমন্ত্রীর এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি: এক আসামির রিমান্ড
দেশীয় সংবাদ

প্রধানমন্ত্রীর এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি: এক আসামির রিমান্ড

August 24, 2026
0
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
দেশীয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
0
মির্জাগঞ্জের বিতর্কিত সব ইউনিয়ন কমিটি বাতিল করল কেন্দ্রীয় ছাত্রদল
দেশীয় সংবাদ

মির্জাগঞ্জের বিতর্কিত সব ইউনিয়ন কমিটি বাতিল করল কেন্দ্রীয় ছাত্রদল

August 24, 2026
0
অনলাইনের পণ্যে সাবধান!
দেশীয় সংবাদ

অনলাইনের পণ্যে সাবধান!

August 24, 2026
0
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
দেশীয় সংবাদ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

August 24, 2026
0
নন-এমপিও শিক্ষকদের আজ ঢাকায় অবস্থান কর্মসূচি
দেশীয় সংবাদ

নন-এমপিও শিক্ষকদের আজ ঢাকায় অবস্থান কর্মসূচি

August 24, 2026
0
Next Post
সিরিয়া-ইসরায়েল উত্তেজনা কমাতে জর্ডানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠক

সিরিয়া-ইসরায়েল উত্তেজনা কমাতে জর্ডানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রধানমন্ত্রীর এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি: এক আসামির রিমান্ড
  • টাটার নতুন প্রধানকে সামলাতে হবে কঠিন সব চ্যালেঞ্জ
  • সেপ্টেম্বরে দর্শকদের মাতাবে যে দশ সিনেমা
  • সালমান শাহ হত্যা মামলা: ডনের ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি
  • ইরানে জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত, মূল্যস্ফীতির চাপে বাড়ছে জনদুর্ভোগ

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • GetX сайт: обзор методов пополнения и вывода средств
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025