রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে তারা দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম, বিচারিক সেবা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষতা ও জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















