, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

    মির্জাগঞ্জের বিতর্কিত সব ইউনিয়ন কমিটি বাতিল করল কেন্দ্রীয় ছাত্রদল

    মির্জাগঞ্জের বিতর্কিত সব ইউনিয়ন কমিটি বাতিল করল কেন্দ্রীয় ছাত্রদল

    অনলাইনের পণ্যে সাবধান!

    অনলাইনের পণ্যে সাবধান!

    বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    নন-এমপিও শিক্ষকদের আজ ঢাকায় অবস্থান কর্মসূচি

    নন-এমপিও শিক্ষকদের আজ ঢাকায় অবস্থান কর্মসূচি

    মেট্রোরেল ঘিরে সক্রিয় অপরাধী চক্র, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

    মেট্রোরেল ঘিরে সক্রিয় অপরাধী চক্র, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

    গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের

    গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের

    রংপুরে নিহত শিক্ষকসহ ৪ জনের মুখই ছিল ঝলসানো

    রংপুরে নিহত শিক্ষকসহ ৪ জনের মুখই ছিল ঝলসানো

    গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ না করার ওপর গুরুত্ব নতুন তথ্যমন্ত্রীর

    গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ না করার ওপর গুরুত্ব নতুন তথ্যমন্ত্রীর

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

রাবিতে ৫ বছরে চার শিক্ষকসহ এক চিকিৎসক চাকরিচ্যুত

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
August 18, 2026
in দেশীয় সংবাদ
0
রাবিতে ৫ বছরে চার শিক্ষকসহ এক চিকিৎসক চাকরিচ্যুত

 যৌন হয়রানি, অ্যাকাডেমিক দুর্নীতি, কর্মস্থলে অনুপস্থিতি ও জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে গত ৫ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একই সময়ে অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসককেও স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, সর্বশেষ গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির দায়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যৌন নিপীড়নের অভিযোগে আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

পাঁচ বছরের মধ্যে এর আগে ২০২২ সালে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সুপারভাইজারের সই জালিয়াতির ঘটনায় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সালমা খাতুনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয়। ওই বছরের ৫১৪তম সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ চাকরিচ্যুত অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় একাধিক তদন্ত কমিটি গঠন করে। কমিটিগুলোর প্রতিবেদনের পর উচ্চতর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট তার স্থায়ী চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, গত বছরের আগস্টে নিজ বিভাগের এক শিক্ষার্থীকে চেম্বারে ডেকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে প্রভাস কুমারের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর মা পরে বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্তের উদ্যোগ নেয়। শিক্ষার্থীদের বিক্ষোভের পর গত বছরের সেপ্টেম্বরে তাকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৫তম সিন্ডিকেট সভায় আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, তিনি পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবেন না।

সাদিকুল ইসলামের বিরুদ্ধে ২০২৫ সালের ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির অভিযোগ ওঠে। পরদিন বিষয়টি তদন্তে বিভাগীয় কমিটি গঠন করা হয়। পরে ৫৩৩তম সিন্ডিকেট সভায় তাকে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তদন্ত শেষে চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

এদিকে ২০২২ সালের ২৯ মে রাতে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেট সভায় অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। তারা হলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সালমা খাতুন।

উম্মে হাবিবার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া ছুটিতে থাকা এবং ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগ ওঠে। এ অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

অন্যদিকে অধ্যাপক সালমা খাতুনের বিরুদ্ধে সুপারভাইজার ও চিকিৎসকের সই জাল করে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার অভিযোগ ছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকেও স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

শিক্ষকদের পাশাপাশি গত পাঁচ বছরে রাবির চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসক ডা. রাজু আহমেদও স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪ সালের ৩ জুন অনুষ্ঠিত ৫৩১তম সিন্ডিকেট সভায় যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত অনুমোদিত হয়। তার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল এবং পরে এ ঘটনায় মামলা হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলেই আমরা সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নিই না। অভিযোগের সত্যতা যাচাইয়ে নিয়ম অনুযায়ী তদন্ত কমিটি করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষক-কর্মকর্তা যেই হোন না কেন, অনিয়ম, দুর্নীতি বা যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। একই সঙ্গে অভিযোগ তদন্তের ক্ষেত্রে ন্যায়সংগত প্রক্রিয়া ও নিরপেক্ষতা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’

Previous Post

গাজা পুনর্গঠন হবে না, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত: কুশনার

Next Post

বেলুচিস্তানে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
দেশীয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
0
মির্জাগঞ্জের বিতর্কিত সব ইউনিয়ন কমিটি বাতিল করল কেন্দ্রীয় ছাত্রদল
দেশীয় সংবাদ

মির্জাগঞ্জের বিতর্কিত সব ইউনিয়ন কমিটি বাতিল করল কেন্দ্রীয় ছাত্রদল

August 24, 2026
0
অনলাইনের পণ্যে সাবধান!
দেশীয় সংবাদ

অনলাইনের পণ্যে সাবধান!

August 24, 2026
0
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
দেশীয় সংবাদ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

August 24, 2026
0
নন-এমপিও শিক্ষকদের আজ ঢাকায় অবস্থান কর্মসূচি
দেশীয় সংবাদ

নন-এমপিও শিক্ষকদের আজ ঢাকায় অবস্থান কর্মসূচি

August 24, 2026
0
মেট্রোরেল ঘিরে সক্রিয় অপরাধী চক্র, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
দেশীয় সংবাদ

মেট্রোরেল ঘিরে সক্রিয় অপরাধী চক্র, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

August 24, 2026
0
Next Post
বেলুচিস্তানে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

বেলুচিস্তানে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • টাটার নতুন প্রধানকে সামলাতে হবে কঠিন সব চ্যালেঞ্জ
  • সেপ্টেম্বরে দর্শকদের মাতাবে যে দশ সিনেমা
  • সালমান শাহ হত্যা মামলা: ডনের ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি
  • ইরানে জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত, মূল্যস্ফীতির চাপে বাড়ছে জনদুর্ভোগ
  • চীনে প্রায় ৩০ লাখ গাড়ি প্রত্যাহার, নিরাপত্তা ঝুঁকিতে গোপন দরজার হাতল

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • GetX сайт: обзор методов пополнения и вывода средств
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025