সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং দেশটির দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে গৃহযুদ্ধকালীন অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের ফৌজদারি আদালত। মঙ্গলবার দেওয়া রায়ে আদালত আসাদকে পরিকল্পিত হত্যার দায়ে এবং নাজিবকে পরিকল্পিত হত্যা ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেন।
আদালতের মতে, ২০১১ সালে দেরা প্রদেশে আসাদ সরকারের অধীনে সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। এ রায়কে সিরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচারে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি আসাদ ও নাজিবের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের বিচারিক নিষ্পত্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। তবে রায়ের বিস্তারিত ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য দেওয়া হয়নি।















