১১ নভেম্বর ২০২৫
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনার পরপরই সূত্রাপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোয়া ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন,
“সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমাদের একটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।”
তবে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

















