সন্ধ্যা ৭:৫৩, সোমবার,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    পদ্মায় জেলেদের বড়শিতে উঠে এলো কুমির

    পদ্মায় জেলেদের বড়শিতে উঠে এলো কুমির

    ঢাকার ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

    ঢাকার ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

    এবার উন্মুক্ত পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত

    এবার উন্মুক্ত পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত

    প্রান্তিক পর্যায়ে সাপ্লাই চেইন বিপর্যয়: জ্বালানি সংকটের নেপথ্যে ‘স্লিপ সিস্টেম’ বন্ধ হওয়া

    প্রান্তিক পর্যায়ে সাপ্লাই চেইন বিপর্যয়: জ্বালানি সংকটের নেপথ্যে ‘স্লিপ সিস্টেম’ বন্ধ হওয়া

    সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

    সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

    গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

    গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

    কুমিল্লায় পাম্প থেকে তেল নিচ্ছে কিশোর গ্যাং বিক্রি খোলাবাজারে

    কুমিল্লায় পাম্প থেকে তেল নিচ্ছে কিশোর গ্যাং বিক্রি খোলাবাজারে

    জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

    জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

    ডিজেল–পেট্রোলসহ সব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, সোমবার থেকে কার্যকর

    রাজশাহীর জ্বালানি তেল সরবরাহ: সিন্ডিকেট ও বরাদ্দে চরম বৈষম্য

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ২৭, ২০২৬
in দেশীয় সংবাদ
0
কুমিল্লায় পাম্প থেকে তেল নিচ্ছে কিশোর গ্যাং বিক্রি খোলাবাজারে

কুমিল্লায় ঘুরে ঘুরে সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করছে কিশোর গ্যাং চক্র। সংগৃহীত পেট্রোল, অকটেন ২৫০ টাকা লিটারে খোলাবাজারে বিক্রি করছে তারা। জ্বালানি সংগ্রহে ব্যবহার করছে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। প্রতিটি ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে সাধারণ গ্রাহকদের সঙ্গে জোরজবরদস্তি ও খারাপ আচরণ করে জ্বালানি সংগ্রহ করছে এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের ভয়ে কেউ কথা বলছে না। এদিকে জ্বালানি নিয়ে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কিশোর গ্যাং ছাড়াও তেলেসমাতিতে মেতেছে সাধারণ বাইকার চক্র।

সরেজমিন দেখা গেছে, কুমিল্লায় ৮১ ফিলিং স্টেশন রয়েছে। এসব ফিলিং স্টেশনে চার চাকার কোনো যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ছে না। কিন্তু প্রতিটি ফিলিং স্টেশনেই মোটরসাইকেলের দীর্ঘ সারি। যেই ফিলিং স্টেশনে জ্বালানি দেওয়ার খবর আসছে সেখানেই বাইক নিয়ে ছুটে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে কিশোর। প্রতিটি ফিলিং স্টেশনে গিয়ে সাধারণ গ্রাহকদের সঙ্গে জোরজবরদস্তি খারাপ আচরণ করে সিরিয়াল ভঙ্গ করছে। এক ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে অন্য ফিলিং স্টেশনে ছুটে যাচ্ছে তারা। এমন করে দিনভর জ্বালানি সংগ্রহ করে খোলা বাজারে ও কালোবাজারিদের কাছে বিক্রি করছে।

জানা গেছে, জ্বালানি সংকটের সুযোগে মুনাফা সংগ্রহে নেমেছে জেলার বিপুলসংখ্যক কিশোর গ্যাংয়ের সদস্য। ফিলিং স্টেশন থেকে ১৪০ টাকায় তেল সংগ্রহ করে খোলা বাজারে ২৫০ টাকা লিটারে বিক্রি করছে। কষ্ট লাঘবে অনেকেই উচ্চমূল্যে তাদের কাছ থেকে এসব জ্বালানি ক্রয় করছেন। বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি দেখলেই তারা বোতলে সংগৃহীত পেট্রোল, অকটেন নিয়ে বিক্রির প্রস্তাব দিচ্ছে।

রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় মাস্টার ফিলিং স্টেশনে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ সারি। এ সময় কিশোর গ্যাং সদস্যরা জোরজবরদস্তি করে সিরিয়াল ছাড়াই আগে চলে যাচ্ছে ও জ্বালানি সংগ্রহ করছে। বখাটে শ্রেণির এমন কিশোরদের দেখে কেউ ভয়ে কথা বলে না। একই চিত্র দেখা গেছে শাসনগাছা এলাকার ইস্টার্ন ফিলিং স্টেশন ও নগরীর টেলিকোনা এলাকার নুরুল হুদা ফিলিং স্টেশনে। তাছাড়া জেলার অধিকাংশ ফিলিং স্টেশন থেকে একইভাবে জ্বালানি সংগ্রহ করছে কিশোর গ্যাং চক্র। ঝামেলা এড়াতে পাম্পের নজেল ম্যানরাও তাদের দ্রুত জ্বালানি দিয়ে বিদায় করে দিচ্ছেন।

স্থানীয়রা জানান, একটি কালোবাজারি সিন্ডিকেট এসব গ্যাং সদস্যদের ব্যবহার করছে।

মাস্টার ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা গ্রাহক ইলিয়াস হোসেন বলেন, ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ধাক্কা দিয়ে কিছু কিশোর গ্যাং সদস্য আগে জ্বালানি সংগ্রহ করে নিচ্ছে। আবার একটু পরেই তারা ঘুরেফিরে এসে জ্বালানি সংগ্রহ করছে।

সেখানে অপেক্ষমাণ শাহ আলম বলেন, দীর্ঘ লাইনের বিড়ম্বনা ও কষ্ট লাগবে কিশোরদের কাছ থেকে ২৫০ টাকা করে ৩ লিটার অকটেন সংগ্রহ করেছি।

ওই ফিলিং স্টেশনের নজেল ম্যান ইব্রাহিম বলেন, এগুলো এলাকার পোলাপান। তাদের আগে না দিলে ঝামেলা করে। আমাদের কিছু করার নেই।

নুরুল হুদা ফিলিং স্টেশনে অপেক্ষমাণ মোটরসাইকেলচালক দুলাল আহমদ বলেন, কিশোর গ্যাং ও বাইকার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সংশ্লিষ্টদের দাবি, প্রত্যেকটি ফিলিং স্টেশনের সামনে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান নামলে এ সংকট অনেকাংশে কমে আসতে পারে।

জেলার দেবিদ্বার উপজেলার পান্নারপুল এলাকার ব্রাদার্স ফিলিং স্টেশনের ম্যানেজার বশির আহমেদ বলেন, জ্বালানি সরবরাহ আগে থেকে বেড়েছে। আশা করি আস্তে আস্তে সংকট কেটে যাবে। তবে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের সারি বাড়ছে।

কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ফিলিং স্টেশনগুলোতে তাদের উৎপাত থাকলে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মু রেজা হাসান বলেন, জ্বালানি সংকট আগে থেকে অনেকাংশে কমে এসেছে। যেসব অব্যবস্থাপনা রয়েছে সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Previous Post

ঘুমের অভাবে অবসাদগ্রস্ত লাগে? জানুন দেহে কিসের ঘাটতি

Next Post

গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

Correspondent 2

Correspondent 2

Related Posts

পদ্মায় জেলেদের বড়শিতে উঠে এলো কুমির
দেশীয় সংবাদ

পদ্মায় জেলেদের বড়শিতে উঠে এলো কুমির

এপ্রিল ২৭, ২০২৬
0
ঢাকার ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল
দেশীয় সংবাদ

ঢাকার ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

এপ্রিল ২৭, ২০২৬
0
এবার উন্মুক্ত পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত
দেশীয় সংবাদ

এবার উন্মুক্ত পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত

এপ্রিল ২৭, ২০২৬
0
প্রান্তিক পর্যায়ে সাপ্লাই চেইন বিপর্যয়: জ্বালানি সংকটের নেপথ্যে ‘স্লিপ সিস্টেম’ বন্ধ হওয়া
দেশীয় সংবাদ

প্রান্তিক পর্যায়ে সাপ্লাই চেইন বিপর্যয়: জ্বালানি সংকটের নেপথ্যে ‘স্লিপ সিস্টেম’ বন্ধ হওয়া

এপ্রিল ২৭, ২০২৬
0
সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
দেশীয় সংবাদ

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

এপ্রিল ২৭, ২০২৬
0
গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু
দেশীয় সংবাদ

গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
0
Next Post
গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে ‘গাবা চা’
  • পদ্মায় জেলেদের বড়শিতে উঠে এলো কুমির
  • ঢাকার ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • এবার উন্মুক্ত পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত
  • প্রান্তিক পর্যায়ে সাপ্লাই চেইন বিপর্যয়: জ্বালানি সংকটের নেপথ্যে ‘স্লিপ সিস্টেম’ বন্ধ হওয়া

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025