সকাল ১০:১৯, শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

    বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

    বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

    বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

    বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

    বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

    একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

    একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

    বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

    ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

    ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

    বাংলাদেশের কারাগার: বৈষম্য, অতিরিক্ত ভিড় ও মানবাধিকার সংকট নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের কারাগার: বৈষম্য, অতিরিক্ত ভিড় ও মানবাধিকার সংকট নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

বিবিএসের নতুন ব্যবস্থা বাড়াবে অর্থনীতির গতি

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ২৬, ২০২৬
in দেশীয় সংবাদ
0
বিবিএসের নতুন ব্যবস্থা বাড়াবে অর্থনীতির গতি

দেশের অর্থনীতির বাস্তব চিত্র বোঝা এখনো অনেকাংশে নির্ভর করে দেরিতে পাওয়া ও বিচ্ছিন্ন তথ্যের ওপর। ফলে নীতিনির্ধারণ থেকে শুরু করে বাজেট পরিকল্পনা—সব ক্ষেত্রেই থেকে যায় সময়ের ব্যবধান ও অনিশ্চয়তা। এই বাস্তবতা বদলে হালনাগাদ অর্থনীতি পরিমাপের সক্ষমতা গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

‘প্ল্যাটফর্মভিত্তিক পরিসংখ্যান সেবা সক্ষমতা বৃদ্ধি (২০২৪-২০২৮)’ প্রকল্পের আওতায় গড়ে তোলা হচ্ছে সমন্বিত পরিসংখ্যান তথ্যভান্ডার (আইএসডিডব্লিউ), যা চালু হলে দেশের অর্থনীতির গতিপ্রকৃতি অনেক বেশি সময়োপযোগীভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে।

বিবিএস বলছে, দীর্ঘদিন ধরে দেশের পরিসংখ্যান ব্যবস্থার বড় সীমাবদ্ধতা হলো তথ্যের বিচ্ছিন্নতা। জনগণনা, জরিপ ও প্রশাসনিক তথ্য আলাদা আলাদা সিস্টেমে সংরক্ষিত, ফরম্যাটেও রয়েছে ভিন্নতা। অনেক ক্ষেত্রে তথ্য আদান-প্রদান এখনো ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ায় দ্রুত সমন্বিত চিত্র পাওয়া যায় না। সাম্প্রতিক সময়ে জেন্ডার, যুব, স্থানীয় অর্থনীতি বা জলবায়ুসংক্রান্ত সূচকের চাহিদা বাড়ায় এই দুর্বলতা আরও প্রকট হয়েছে।

এই প্রেক্ষাপটে আইএসডব্লিউ প্ল্যাটফর্ম চালু হলে বিভিন্ন উৎসের তথ্য এক জায়গায় এনে বিশ্লেষণের সুযোগ তৈরি হবে। জনগণনা, জরিপ ও প্রশাসনিক ডেটা একত্রে ব্যবহার করা যাবে, ফলে দ্রুত ও নির্ভুল সূচক তৈরি করা সম্ভব হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থ খাতের তথ্যের পাশাপাশি জিওস্পেশাল ও বিগ ডেটা—যেমন মোবাইল বা স্যাটেলাইট তথ্য—বিশ্লেষণ সহজ হবে। এতে অর্থনীতির পরিবর্তন প্রায় তাৎক্ষণিকভাবে ধরার সক্ষমতা তৈরি হবে। পাশাপাশি উন্নত ড্যাশবোর্ড, অনলাইন ডেটা অ্যাকসেস এবং সীমিত আকারে গবেষকদের জন্য মাইক্রোডেটা ব্যবহারের সুযোগ থাকবে, যদিও গোপনীয়তা রক্ষায় এনক্রিপশন ও অ্যানোনিমাইজেশন নিশ্চিত করা হবে।

বিবিএস তথ্যে বর্তমান সমস্যা

  • তথ্য বিচ্ছিন্নভাবে সংরক্ষিত
  • জনগণনা, জরিপ ও প্রশাসনিক ডেটা আলাদা প্ল্যাটফর্মে
  • ম্যানুয়াল ডেটা আদান-প্রদান
  • সময়মতো সমন্বিত পরিসংখ্যান তৈরি কঠিন

নীতিনির্ধারণে এর প্রভাবকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, নির্দেশ দিয়ে তথ্য তৈরি করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যথার্থ তথ্যের ভিত্তিতে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার। এ জন্য বিবিএসকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করা জরুরি এবং এই প্রকল্প সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।

প্রকল্পটি চার ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে পরিকল্পনা ও নকশা প্রণয়ন, দ্বিতীয় ধাপে ডেটা প্ল্যাটফর্ম ও অবকাঠামো স্থাপন, তৃতীয় ধাপে পাইলট পরীক্ষা এবং চূড়ান্ত ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও বিবিএসের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা নিশ্চিত করা হবে। পুরো প্রক্রিয়ায় প্রশিক্ষণ, পরিবর্তন ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিবিএস জানিয়েছে, এই উদ্যোগ জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশল ও ই-গভর্নমেন্ট পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ-এর পরিসংখ্যান নীতিমালা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পর্যবেক্ষণ কাঠামোর সঙ্গে মিল রেখে এটি বাস্তবায়ন করা হবে, যা আন্তর্জাতিক প্রতিবেদন প্রস্তুতেও সহায়ক হবে।

এ ছাড়া বিশ্বব্যাংক সহায়তাপ্রাপ্ত আরেকটি প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ডেটা সেন্টার উন্নয়ন, জিআইএস ল্যাব ও সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, যা আইএসডব্লিউ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

নতুন ব্যবস্থার সুবিধা

  • একক প্ল্যাটফর্মে সব ডেটা সংরক্ষণ
  • দ্রুত ও নির্ভুল অর্থনৈতিক সূচক তৈরি
  • শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থ খাতের সমন্বিত বিশ্লেষণ
  • বিগ ডেটা ও জিওস্পেশাল ডেটা ব্যবহার
  • অনলাইন ড্যাশবোর্ড ও গবেষণা অ্যাকসেস

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, দীর্ঘদিনের ডেটা বিচ্ছিন্নতার সমস্যা কাটিয়ে উঠতে পারলে নীতিনির্ধারকেরা একই প্ল্যাটফর্ম থেকে সমন্বিত তথ্য পাবেন, যা সিদ্ধান্ত গ্রহণকে দ্রুত ও কার্যকর করবে। তবে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শুধু প্রযুক্তি নয়—ডেটা গভর্ন্যান্স, নিরাপত্তা ও দক্ষ জনবল নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সাবেক এক পরিসংখ্যান কর্মকর্তা সতর্ক করে বলেন, প্রকল্প শেষ হওয়ার পর নিজস্ব সক্ষমতায় এটি চালু রাখা বড় চ্যালেঞ্জ হবে, তাই শুরু থেকেই মানবসম্পদ উন্নয়ন ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে।

প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদের মতে, আইএসডব্লিউ চালু হলে তথ্যের পুনরাবৃত্তি কমবে, গুণগত মান বাড়বে এবং নীতিনির্ধারণে সময় কম লাগবে, যা দীর্ঘ মেয়াদে প্রমাণভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্তগ্রহণকে শক্তিশালী করবে।

Previous Post

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

Next Post

‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

Correspondent 2

Correspondent 2

Related Posts

বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ
দেশীয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ

জুন ১৮, ২০২৬
0
বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
দেশীয় সংবাদ

বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিক সংকট, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

জুন ১৭, ২০২৬
0
বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 
দেশীয় সংবাদ

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান 

জুন ১৭, ২০২৬
0
একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশীয় সংবাদ

একদিনের সফরে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬
0
বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা
দেশীয় সংবাদ

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

জুন ১৭, ২০২৬
0
ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী
দেশীয় সংবাদ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

জুন ১৭, ২০২৬
0
Next Post
‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: অমীমাংসিত রয়ে গেল মূল বিরোধ, সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রশ্ন
  • বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদে জড়ানোর অভিযোগ
  • রবিন হুডের অন্ধকার অতীত: কীভাবে মুছে গেল মধ্যযুগের সহিংস বিদ্রোহীর পরিচয়?
  • পাখির ফ্লুতে অস্ট্রেলিয়ার দূরবর্তী দ্বীপে সিল শাবকের ৭৫ শতাংশের বেশি মৃত্যু
  • যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025